‘নো ভোট টু মমতা’, বামেদের স্লোগান ধার করার অভিযোগ শুভেন্দুর বিরুদ্ধে

শুভেন্দুর বিরুদ্ধে স্লোগান চুরির অভিযোগ এই প্রথম নয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বামেদের স্লোগান নকল করার। আবারও উঠল একই অভিযোগ। যার বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARI)। বামেদের কটাক্ষ, রাজ্য সরকার ও রাজ্যের শাসক দলকে আক্রমণ শানাতে গিয়ে বামেদের স্লোগান ধার করছেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে অবশ্য বিজেপির পক্ষ থেকে পাল্টা টুঁ শব্দ করা হয়নি।

সোমবার চন্দ্রকোনায় সভা করেছিলেন শুভেন্দু। সেখানেই তিনি পরেন একটি টি-শার্ট। তাতে লেখা, ‘নো ভোট টু মমতা’। বামেদের অভিযোগ, তাদের স্লোগান ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান চুরি করা হয়েছে। লাল শিবিরের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরোধিতা করতে বিধানসভা নির্বাচনের আগে ‘নো ভোট টু বিজেপি’ তারা ব্যবহার করত। সেই স্লোগান  নকল করে শুধু ‘বিজেপি’র জায়গায় ‘মমতা’ লেখা হয়েছে।

তবে এদিন শুভেন্দুর সভায় বারবার স্লোগান দিতে শোনা যায় শিশির পুত্রকেই। মঞ্চে উপস্থিত অন্য বিজেপি নেতাদের মুখে সেই স্লোগান শোনা যায়নি। বিজেপি সূত্রে খবর, অনেককে এই টি শার্ট বিলানো হলেও মঞ্চে কারও গায়েই দেখা যায়নি এই স্লোগান লেখা টি-শার্ট।

এদিনের কৃষকসভা থেকে শুভেন্দু বলেন, নো ভোট টু মমতা। নো ভোট টু সিপিএম। তবে স্লোগান চুরির অভিযোগ এই প্রথম নয়। গত বছরের ১৫ নভেম্বর বাঁকুড়া জেলার রাইপুর থেকে শুভেন্দু বলেছিলেন,  ‘পার্থ চোর- কেষ্ট চোর…’। এই স্লোগানটিও বামেদের। হুবুহু সেই স্লোগান টুকে ছিলেন বিজেপি নেতা। নেটিজেনদের প্রশ্ন, ‘বিজেপির নিজস্ব স্লোগান কি কম পড়িয়াছে?’

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন