মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কুকথা, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কুকথা, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযোগকারী বিজেপি নেতৃত্ব জানিয়েছে, কল্যানের এই ধরণের মন্তব্যে মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে। এটা বরদাস্ত করা হবে না। তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। চলতি বছরে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে রাজ্যে নতুন সরকার গঠন করেছে বিজেপি। পতন হয়েছে ১৫ বছরের তৃণমূল সরকারের। নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী।

সম্প্রতি রাজ্যে পালাবদলের পর নদিয়ার শান্তিপুরে তৃণমূলের পক্ষ থেকে প্রথম জেলা কমিটির বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেি আমন্ত্রণ জানানো হয় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়কে। বৈঠকের আয়োজন করা হয়েছিল শান্তিপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বাড়িতে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের তৃণমূল নেতৃত্ব, আইটি সেল এবং যুব সংগঠনের নেতাকর্মীরা। তবে অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের মাধ্যমে দলীয় কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান। আসন্ন পুরসভা নির্বাচনের প্রাক্কালে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

দীর্ঘ সময় বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে নানারকম কুমন্তব্য করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর আর্থিক সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলেন। সেই কারণেই রবিবার (২০ সেপ্টেম্বর) কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি দলীয় নেতৃত্ব। অভিযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা।  পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। 

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের