আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটে হারলে রাজনীতি ছেড়ে  বাদাম বিক্রি করবেন, জানিয়ে দিলেন অধীর

নিজস্ব প্রতিনিধিঃ একসময় তিনি  বহরমপুরের  ‘রবিনহুড’ ছিলেন।  ২০ বছর ধরে বহরমপুরে একচ্ছত্র আধিপত্য প্রদেশ কংগ্রেস সভাপতির। কিন্তু সেই মানুষটাকেই আজ প্রাণপাত করতে হচ্ছে বহরমপুরে অস্তিত্ব রক্ষার জন্য।  সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরি বলেছিলেন,’ আসন্ন লোকসভা নির্বাচনে যদি বহরমপুর থেকে হেরে যাই তাহলে রাজনীতি ছেড়ে দেব।’ 

অধীরের এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছিল, রাজনীতি ছাড়ার পর কি করবেন? এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অধীর বলেন,’এবার হেরে গেলে আর রাজনীতিতে থাকব না। দরকার হলে বাদাম বিক্রি করব।’ এখান থেকেই স্পষ্ট যে আসন্ন লোকসভা নির্বাচন অধীরের কাছে টিকে থাকার জন্য লড়াই। আর সেই লড়াইয়ে জন্য জোরকদমে নিজেকে প্রস্তুত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

আগামী ১৩ মে বহরমপুরে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। এই কেন্দ্রটি অধীরের গড় বলে পরিচিত। তবে আসন্ন নির্বাচনে তার বিপক্ষে রয়েছে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং বিজেপির নির্মল কুমার সাহা। ২০১৯ সালে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন অধীর। তবে বিধানসভা ভোটে জেলায় কংগ্রেস খাতাই খুলতে পারেনি। এই আবহে আদৌ কি অধীর বহরমপুর থেকে জিততে পারবে কিনা, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ