Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিধানসভায় ফেরা অধরাই থাকল অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বহরমপুরের রবিন হুড। তিনি জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন। কিন্তু প্রথম রাউন্ড থেকে পিছিয়ে গেলেন অধীর চৌধুরী। পরিস্থিতি যেদিকে যাচ্ছে ততই অধীরের ভোট সংখ্যা কমতে শুরু করেছে। এই আসনকে অধীরের গড় বলা হয়। সুতরাং গড় যে ধরে রাখতে পারছেন না অধীর সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তিনি আগেই লোকসভা নির্বাচনে হেরেছিলেন ইউসুফ পাঠানের কাছে। তারপর ৩০ বছর পর আবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেখানেও হেরে গেলেন অধীররঞ্জন চৌধুরী।

এদিকে বিধানসভা নির্বাচনে ৩০ বছর আগে নবগ্রাম আসন থেকে জিতেছিল অধীর চৌধুরী। শুধু তাই নয়, এখান থেকেই বারবার জিতে সাংসদ হয়েছিলেন অধীর। এমনকী লোকসভার বিরোধী দলনেতা হয়েছিলেন। সেখানে একেবারে গোহারা হারলেন বহরমপুরের রবিন হুড। অথচ এই ফল নিয়ে তিনি এখনও কোনও মন্তব্য করেননি। শুধু তাই নয়, অধীর চৌধুরী তৃণমূলের কাছে পরাজিত হননি। তিনি পরাজিত হন বিজেপির কাছে। অথচ তিনিই বলেছিলেন, বিজেপি প্রধান শত্রু। কংগ্রেস সরাসরি বিজেপির বিরুদ্ধে কাজ করবে বলে দাবিও করেছিলেন তিনি।

অন্যদিকে বহরমপুরে নবম রাউন্ড শেষে ১২ হাজার ভোটে এগিয়ে যায় বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। কংগ্রেসের অধীর চৌধুরী দ্বিতীয় স্থানে ছিলেন। তৃতীয় স্থানে তৃণমূল। শেষ খবর পাওয়া পর্যন্ত হেরেই গেলেন অধীর। জিতে গেলেন সুব্রত মৈত্র। সুতরাং যে মুসলিম ভোটব্যাঙ্কের উপর ভরসা করেছিলেন অধীর চৌধুরী সেই ভোটব্যাঙ্ক সরাসরি ভাগ হয়ে গিয়েছে। আর তার জেরেই অধীর চৌধুরীকে পরাজয়ের মুখ দেখতে হল বলে খবর। তবে এবার অধীর চৌধুরী কী করবেন সেটাই দেখার।

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

হেস্টিংস গণনা কেন্দ্র থেকে অভিষেককে বের করে দিল কমিশন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত

গণনায় কারচুপির অভিযোগে উত্তাল ক্যানিং-পূর্ব

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল