অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ইভিএম মেশিনে কারচুপি করার অভিযোগ। আর তা নিয়েই এখন রাজ্য–রাজনীতি উত্তাল। এই আবহে এবার অন্য একটি ইস্যু নিয়ে সোচ্চার হলেন কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী।‌ বিধানসভা নির্বাচনের প্রচার করতে যখন তিনি বহরমপুর পুরসভার ধোপঘাটি এলাকায় অধীর চৌধুরীকে মালা পড়ানো হয়েছিল। কিন্তু নির্বাচন শেষ হতেই এই এলাকার একমাত্র টিউবওয়েল তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার ফলে গ্রীষ্মের দাবদাহে পানীয় জলের সঙ্কটে ভুগছেন ওই এলাকার মানুষজন বলে অভিযোগ। আর তাই সুর চড়িয়ে অধীর ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন।

দ্বিতীয় দফার ভোট শেষ হতেই টিউবওয়েল তুলে নিয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে আজ, শুক্রবার ধোপঘাটি এলাকায় পৌঁছন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। সেখানে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‌আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ধোপঘাটি এলাকায় পুরনো টিউবওয়েলটি না বসানো হয় তাহলে শনিবার থেকেই পুরসভার সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবো।’‌ তবে টিউবওয়েলটি কে বা কারা তুলে নিয়ে গিয়েছে সেটা জানা নেই বলেই দাবি করেছেন বহরমপুর পুরসভার কর্তারা। বহরমপুর বিধানসভা এলাকায় এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন খোদ বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়।

এই ঘটনাটি নিয়ে ধোপঘাটি এলাকার কয়েকজন বাসিন্দা জানান, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কদিন আগে তাঁদের এলাকায় বেশ কয়েকটি নতুন ‘‌ট্যাপকল’‌ বসানো হয়। তাঁদের অভিযোগ ট্যাপকল থেকে যে জল বের হয় তা পানের অযোগ্য। তাই ওই এলাকার প্রায় ৬০–৭০টি পরিবার নিয়মিত একটি টিউবওয়েল থেকেই পানীয় জল সংগ্রহ করতেন। বাসিন্দা ফরিদা বিবির অভিযোগ, ‘‌গত পাঁচদিন আগে হঠাৎ করেই টিউবওয়েলটি তুলে নিয়ে যাওয়া হয়। আমাদের এলাকার পানীয় জলের একমাত্র উৎসটি খুলে নিয়ে যাওয়া হয়েছে।’‌ যদিও গত পাঁচদিনে নতুন করে কোনও টিউবওয়েল না বসানোর কারণে প্রখর গ্রীষ্মে এলাকার বাসিন্দারা পানীয় জলের সঙ্কটে ভুগছেন বলে উঠেছে অভিযোগ।

এই ঘটনার খবর পেয়ে আজ, শুক্রবার সেখানে পৌঁছন অধীর চৌধুরী। তিনি বলেন, ‘‌অত্যন্ত অমানবিক এই ঘটনা। বহু বছর ধরে এই এলাকার টিউবওয়েল ছিল। হঠাৎ কী ঘটল যে ভোট মিটতেই টিউবওয়েল তুলে নিয়ে যেতে হল?‌ তা কারও বোধগম্য হচ্ছে না। পুরসভার পক্ষ থেকে আজকের মধ্যে যদি নতুন করে টিউবওয়েল বসিয়ে না দেওয়া হয় তাহলে শনিবার থেকেই আমি এই এলাকার বাসিন্দাদের নিয়ে পুরসভার সামনে ধর্নায় বসব। ভোটের ফল এখনও প্রকাশ হয়নি। এলাকার বাসিন্দারা হয়ত আমাকে ভোট দিয়েছেন। এই সন্দেহ থেকে এলাকার টিউবওয়েল খুলে নেওয়া হয়েছে। এই গরমে পানীয় জল না পেয়ে মানুষের সমস্যা হচ্ছে। আমি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চাই।’‌ এই অভিযোগ অস্বীকার করে বহরমপুর টাউন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষ পাল্টা বলেন, ‘‌নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী বুঝতে পেরে অধীর চৌধুরী এখন পাগল হয়ে গিয়েছেন। তাই একসময় দেশের বিরোধী দলনেতাকে একটা জলের কল নিয়ে রাজনীতি করতে হচ্ছে। ৪ তারিখ ফল প্রকাশের পর অধীর চৌধুরী বহরমপুর থেকে ‘‌প্যাক আপ’‌ করে চলে যাবেন। আর দেখা যাবে না।’‌

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

কন্নড় অভিনেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩৩ বছরের যুবকের দেহ, তদন্তে পুলিশ

হুইলচেয়ারে অলকা, হাঁটাচলা সম্পূর্ণ বন্ধ হয়েছে তাঁর? ভক্তদের কী জানালেন গায়িকা?

কৃষকের ছদ্মবেশে কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও, বড় সাফল্য হবিবপুর থানার পুলিশের

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

মোদির সঙ্গে বৈঠকে অ্যামাজন সিইও, ৪.১ লক্ষ কোটি বিনিয়োগের ঘোষণা

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি