পুনর্নির্বাচনের দাবিতে আদালতের দারস্থ জলপাইগুড়ির কংগ্রেস প্রার্থী  

জলপাইগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল। অভিযোগ, ভোটে ছাপ্পা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জলপাইগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডে পুনর্নির্বাচনের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল। তাঁরা অভিযোগ, ভোটে ছাপ্পা হয়েছে। এই অভিযোগ তুলে বুধবার জলপাইগুড়ি জেলা বিচারপতি বিশ্বরুপ বন্দোপাধ্যায়ের এজলাসে মামলা করেন কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল। বৃহস্পতিবার জেলা বিচারপতি কংগ্রেস প্রার্থীর সেই আবেদন গ্রহন করেছেন বলে জানা গিয়েছে।

গত ২৭শে ফেব্রুয়ারি জলপাইগুড়ি পৌরসভার ২৫ টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন ১ নং ওয়ার্ড সহ জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছিল বিরোধীরা। সেদিন খবর সংগ্রহ করতে গিয়ে বুথ দখলকারীদের হাতে সংবাদ মাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। ২ মার্চ সেই নির্বাচনের ফল প্রকাশ হয়। ফল প্রকাশের পর দেখা যায় তৃনমূল প্রার্থী  নিলম শর্মা ৭৪ ভোটে জিতেছেন। এরপর সেদিনই ১ নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী জয়ন্তী পাল ভোটের ফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, এই ফলে তিনি সন্তুষ্ট নন। বিষয়টি নিয়ে তিনি আদালতের দারস্থ হবেন। সেইমতন বুধবার আদালতে মামলা করেন তিনি। জয়ন্তী পাল আদালতের দারস্থ হয়ে বিজয়ী তৃণমূল কাউন্সিলর, রিটার্নিং অফিসার,পুলিশ প্রশাসন সহ একাধিক পদাধিকারীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। পরাজিত কংগ্রেস প্রার্থীর সেই মামলাটি বৃহস্পতিবার গ্রহন করেন জেলা বিচারপতি বিশ্বরুপ বন্দোপাধ্যায়।

পৌরভোটে ব্যাপক সন্ত্রাস ও ছাপ্পা ভোট হয়েছে বলে জয়ন্তী পাল অভিযোগ করেন। তাঁর অভিযোগ  ভোটে রিগিং হয়েছে। তিনি বলেন, ভোটের ফলে আমি সন্তুষ্ট নই। ফল প্রকাশের ১০ দিনের মধ্যে আদালতের দারস্থ হবার নিয়ম। তাই আমি যাবতীয় কাগজপত্র তৈরির পর  আদালতের দ্বারস্থ হয়েছি। জয়ন্তী পালের আইনজীবী রাহুল হোড় এ প্রসঙ্গে বলেন, মুলত দুটি বিষয়ে আমরা মামলা দায়ের করেছি। প্রথমটি নির্বাচন প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে পুনর্নির্বাচন ঘোষণা করা। দ্বিতীয়টি ভোটের কাজে ব্যাবহৃত বিভিন্ন নথি, সিসিটিভি,  ইভিএম সহ ফর্ম ১৬ আদালতের হেফাজতে নেবার আবেদন করেছি। আদালত দুটি আবেদন গ্রহন করেছে। সংশ্লিষ্ট সকলকে ১৫ দিনের মধ্যে কারন দর্শাবার নোটিশ দিয়েছেন জেলা বিচারপতি।

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বীরভূমে ফুচকা খেয়ে মৃত্যু কিশোরীর, অসুস্থ একাধিক গ্রামবাসী

তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিনা ট্রেড লাইসেন্সেই চলছিল টুলু মণ্ডলের ব্যবসা? পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

শাহরুখ, সলমানের সিনেমাকে পিছনে ফেলে ভারতে বিপুল আয় ‘স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে’র

ভারতীয় শিবিরে বড় ধাক্কা! শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেলেন বুমরাহ, বদলে আসছেন কে?

গ্লাসগোর রেস্তরাঁ-র ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! ক্ষোভপ্রকাশ করলেন বক্সার লাভলিনা