জোটে নেই ঘোঁটে আছে, ২৯৪টি কেন্দ্রে প্রার্থী দিতে নয়া কৌশল কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সিপিএমের সঙ্গে জোট করতে আপত্তি আছে। তাই একলা চলার ডাক দেয় প্রদেশ কংগ্রেস। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে একক শক্তিতে লড়বে কংগ্রেস। তেমনই ঘোষণা করেছে হাত শিবির। সুতরাং ২৯৪টি আসনে প্রার্থী দিতে হবে কংগ্রেসকে। এই নিয়ে ঘুম উড়ে গিয়েছে প্রদেশ কংগ্রেস নেতাদের। এরপরই শুরু হয় নয়া পরিকল্পনা। নতুন প্রজন্মের নেতা কংগ্রেসে খুবই কম। তার উপর গোটা বাংলা জুড়ে কংগ্রেসের সংগঠন তেমন নেই বললেই চলে। এই পরিস্থিতিতে নয়া কৌশল নিয়েছে কংগ্রেস বলে সূত্রের খবর।

এদিকে এই নয়া কৌশল হল দল ভাঙানোর খেলা। কংগ্রেস যে এটা করবে তা কেউ কল্পনাও করতে পারেনি। তবে এখানেও একটা শর্ত রাখা হয়েছে। সরাসরি দল ভাঙাতে নামবে না কংগ্রেস। বরং অন্যান্য দলে যাঁরা বিক্ষুব্ধ তাঁদের হাত শিবিরে টেনে নিয়ে আসার ছক কষা হয়েছে। এই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই কাজে লেগে পড়েছে একঝাঁক প্রবীণ কংগ্রেস নেতা এবং কয়েকজন তরুণ তুর্কি নেতা। এই কাজ করতে সরাসরি নির্দেশ দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলে সূত্রের খবর।

অন্যদিকে এবার কংগ্রেসের হয়ে প্রচারে বাংলায় আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাই রাজ্য কংগ্রেস যে সবদিক থেকে প্রস্তুত তা দেখাতে মরিয়া এখন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই কারণে অন্য রাজনৈতিক দলের বিক্ষুব্ধদের সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছে। বলা হচ্ছে, দল ছেড়ে আসলে মিলবে বিধানসভার টিকিট। তার জন্য সবরকমভাবে সহায়তা করা হবে। বিজেপি বিরোধী প্রচারে ঝাঁপিয়ে পড়ে বঙ্গে একটা জায়গা করতে অলআউট খেলা হবে। সিপিএমের সঙ্গে জোটে না গেলেও সিপিএম থেকে তরুণ মুখ ভাঙাতে মরিয়া কংগ্রেস বলে সূত্রের খবর।

এছাড়া কংগ্রেস ইতিমধ্যেই যোগাযোগ করেছে প্রতীক উর রহমান, সৃজন ভট্টাচার্য–সহ একাধিক সিপিএমের তরুণ মুখের সঙ্গে। তবে কতটা সমীকরণ মেলাতে পেরেছে তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। আবার সিপিএমের শরিক দলগুলি যেখানে বিক্ষুব্ধদের সংখ্যা বেশি তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। তরুণ মুখদের কংগ্রেসে নিয়ে আসার জন্য দক্ষিণ কলকাতার একজন স্বচ্ছ, সুবক্তা এবং সংগঠন গড়তে শক্তিশালী নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর প্রবীণ তথা বিক্ষুব্ধদের সঙ্গে যোগাযোগ করছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি বলে সূত্রের খবর। বিজেপি এবং তৃণমূলের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করার তালিকাও তৈরি হয়েছে।

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস