ব্যবসায়ীকে উপদেশ দিয়ে নগদ টাকা ও গয়না নিয়ে পালাল পোশাক পরা ‘পুলিশ’

Share:

নিজস্ব প্রতিনিধি, ভবানীগঞ্জ: পুলিশের পোশাক পড়ে এসে ব্যবসায়ীকে উপদেশ দেওয়ার ছলে আড়াই লক্ষ টাকা এবং সোনার একাধিক আংটি নিয়ে পালালেন প্রতারক। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে কোচবিহার জেলার ভবানীগঞ্জ(Bhabaniganj P.S.) এলাকায়। প্রতারকের গায়ে ছিল পুলিশের পোশাক। শুধু তাই নয় ওই ব্যবসায়ীকে সে তার পরিচয় পত্র দেখিয়েছিল। কিন্তু চোখের নিমিষেধ পুলিশের উদ্দীপরে যেভাবে ওই ব্যবসায়ী একাধিক সোনার আংটি ওড়াই লক্ষ টাকা নিয়ে প্রতারক পালিয়েছে তাতে হতবাক পুলিশও। এই প্রতারক ছদ্মবেশী পুলিশ অফিসারের খোঁজে কোচবিহারের কোতোয়ালি থানা(Kotwali P.S.) তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে ভবানীগঞ্জ এলাকায় ব্যবসা রয়েছে সুকুমার সাহার(Sukumar Saha)।

শনিবার বিকেলে তিনি তার মোটরসাইকেল নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন টাকা জমা করতে। তার সঙ্গে ছিল নগদ সাড়ে চার লক্ষ টাকা। তিনি মোটরসাইকেল নিয়ে মিনা কুমারি চৌপতি এলাকায় যখন পৌঁছন সেই সময় তার মোটরসাইকেল এর সামনে একটি বাইক নিয়ে এসে পুলিশের পোশাক পড়া এক ব্যক্তি দাঁড়ান। বেশ কিছুটা উপদেশ দেওয়ার সুরেই ওই ব্যক্তি ব্যবসায়ীকে বলেন “দিনকাল খারাপ ।আপনি এত সোনার আংটি করে রাস্তায় ঘুরছেন কেন? আন্টি গুলো খুলে ব্যাগে রাখুন”। ওই ব্যবসায়ী পুলিশ অফিসার যেচে উপদেশ দিচ্ছেন এই কথা ভেবে তিনি তার আংটিগুলো খুলে ব্যাগে ঢুকান। এরপর ওই ব্যক্তি ব্যাগে আর কিছু দামি জিনিস আছে কিনা জানতে চাইলে ব্যবসায়ী সুকুমার বাবু ব্যাগ খুলে তাকে দেখান। পুলিশের পোশাক পড়া ওই ব্যক্তি ব্যাগের মধ্যে হাত দিয়ে সবকিছু দেখে তারপর বলেন ঠিক আছে।

এরপর ওই প্রতারক মোটরসাইকেল নিয়ে চলে গেলে ব্যবসায়ী সুকুমারবাবু তার মোটরসাইকেল নিয়ে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর তার মনে হয় যে এবার ব্যাক খুলে আংটিগুলো তিনি আবার পড়ে নেবেন। মোটরসাইকেল থামিয়ে ওই ব্যবসায়ী নিজের ব্যাগ খুলে হতবাক হয়ে যান। দেখেন একটা সোনার আংটি ও নেই শুধু তাই নয় তার সঙ্গে থাকা সাড়ে চার লক্ষ টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা উধাও। ওই ব্যবসায়ী নিজের চোখকে বিশ্বাস করতে পারেন না। তিনি কাঁপতে কাঁপতে স্থানীয় থানায় গিয়ে সমস্ত ঘটনা জানান। চোখের নিমিষে হাতের ছাপাইয়া কিভাবে পুলিশের পোশাক পরে প্রতারক ঐ ব্যবসায়ীর ব্যাগ থেকে একাধিক সোনার আংটি ও আড়াই লক্ষ টাকা হাফিজ করল তা তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না। স্থানীয় কোতোয়ালি থানার অফিসাররা বুঝতে পারেন এটি পাকা প্রতারকের হাত সাফাই।

তবে পুলিশের আইডেন্টিটি কার্ড নকল করেই তৈরি করে এবং পুলিশের পোশাক পড়ে এই ধরনের প্রতারনার ঘটনায় চিন্তিত কোতোয়ালি থানা। আর এই ধরনের অঘটন ওই প্রতারক ঘটাতে না পারে তার জন্য মামলার রুজু করে তাকে খোঁজার কাজ শুরু হয়েছে। যেচে উপদেশ দেওয়া এই প্রতারক শনিবার যেভাবে ব্যবসায়ীকে ধোঁকা দিয়ে সোনার আংটি আর নগদ টাকা নিয়ে পালিয়েছে তাতে তার হাত সাফাই নিপুন বলে মনে করছে তদন্তকারী অফিসাররা। ব্যবসায়ী সুকুমার সাহার মুখে বিবরণ শুনে ঐ প্রতারকের সম্ভাব্য ছবি স্কেচ করাচ্ছে কোতোয়ালি থানা।

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?