সানাইয়ের সুর বদলে গেল বিষাদে, বৌভাতের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সানাইয়ের সুর বদলে গেল বিষাদে, বৌভাতের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক।এখনো ভাঙ্গা হয়নি বাড়িতে বিয়ের প্যান্ডেল ।বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনায় চাঞ্চল্য মারুগঞ্জে(Maruganj)। মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন (৩২) কোচবিহার জেলার তুফানগঞ্জ(Tufanganj) ১ নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয়।

তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয়। গতকাল ছিল বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সকলে যে যার মত ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের।খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার(Tufanganj P.S.) পুলিশ।ঠিক কি কারণে এ ধরনের আত্মঘাতির ঘটনা ঘটলো প্রত্যেকেই ধন্দে। ঘটনার তদন্ত চালাচ্ছে  পুলিশ।বিয়ের তিন দিন পরেই মৃত্যু, কী কারণে?কোচবিহারের তুফানগঞ্জে বিয়ের তিন দিন পর যুবকের মৃতদেহ পাওয়া গেল।

দীপঙ্কর বর্মন (৩২) নামের ওই যুবক বৃহস্পতিবার বিয়ে করেছিলেন। শনিবার রাত পর্যন্ত তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে ছিলেন। রবিবার সকালে তাঁকে বাড়ির পাশের গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। “বিয়ের পরও হাসিখুশি” দেখা গিয়েছিল তাঁকে। কি এমন ঘটল যে এই চরম পরিণতির সিদ্ধান্ত নিতে হল। সেই সূত্র খুঁজছে পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের