দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতির ঝুলন্ত, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দত্তপুকুরের নিবাদুই চড়কপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতির ঝুলন্ত, শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ওই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দত্তপুকুরের নিবাদুই চড়কপাড়া এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দম্পতি আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয় সূত্রের খবর, মৃত দম্পতির নাম প্রসেন দাস (২৭) এবং গীতশ্রী পাল দাস (২৩)। বছর দেড়েক আগে প্রেম করে বিয়ে করেছিলেন তাঁরা। প্রসেন পেশায় একজন গাড়ি চালক। আর গীতশ্রীর বাপের বাড়ি হুগলির উত্তরপাড়া থানা এলাকায়।

প্রসেনের পরিবারের দাবি, তাঁদের প্রথম প্রথম গীতশ্রীকে মানতে তাঁদের অসুবিধা থাকলেও পরে সব ঠিক হয়ে গিয়েছিল। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও ঝামেলা ছিল না। কোনও রকম দাম্পত্য কলহও ছিল না। দত্তপুকুরে প্রসেনের বাড়িতেই দুজনেই সুখে সংসার করছিলেন। জানা যায়, আজ দুপুর থেকে তাঁদের দরজা বন্ধ। সকালবেলা বেশ চনমনেই ছিলেন তাঁরা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও তাঁদের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এরপর পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা প্রসেনের ঘরের দরজা অনেকবার ধাক্কাধাক্কি করে। ফোনও করা হয় দুজনকে, কিন্তু কেউ ফোন না তোলায় সন্দেহ আরও জোরালো হয়। শেষমেশ তাঁরা দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। পাড়ার লোকজনকে ডেকে দরজা ভেঙে ফেলে। ভিতরে ঢুকে দেখতে পায়, ঘরের ভিতরে ঝুলছে দম্পতির দেহ। এরপর দত্তপুকুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজে পাঠায়।

তবে মেয়ের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রসেনের বাড়ির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন গীতশ্রীর বাবা-মা। তাঁদের দাবি, মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি ছিল। মেয়ে এবং জামাইয়ের উপর তাঁরা চাপ সৃষ্টি করত। কিন্তু ঠিক কী কারণে এমন দুই তরতাজা প্রাণ অকালেই শেষ হয়ে গেল, কেন তাঁরা এমন কঠিন সিদ্ধান্ত নিলেন, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেক্সহে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পরেই তাঁদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ এখন দম্পতির এলাকাবাসী এবং পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। 

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

অবসরের পর নিশ্চিত আয় চাইছেন? সরকারি এই স্কিমে সামান্য বিনিয়োগেই ২০,০০০ টাকা পেনশন পাবেন

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা