বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

Share:

নিজস্ব প্রতিনিধি: একদশক কেটে গিয়েছে। রাজ্য–রাজনীতিতে বিরোধী আসনে বসে থাকতে হয়েছে সিপিএমকে। যারা একদা ৩৪ বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শূন্যর গেরো কাটছিল না এই বামপন্থী দলের। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ডোমকল আসনটি জিতে শূন্যের গেরো কেটেছে। শুধু তাই নয়, একদশক পর ফলতা বিধানসভার পুনর্নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। রাজ্য–রাজনীতিতে এখন সেকেন্ড বয়। অনেকে বলছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই নির্বাচন থেকে সরে যাওয়ায় ফায়দা পেয়েছে সিপিএম। তাই দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গির খান ফলতা পুনর্নির্বাচন থেকে সরে গিয়েছে বিজেপির কাছে হেরে যাবেন বলেই। এই কথাও অনেকে বলছেন। বাংলার ক্ষমতা থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে আবার হারতে হবে বুঝেই এমন সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। শেষবার ২০১৬ সালে দ্বিতীয় হয়েছিল সিপিএম। আগে ফার্স্ট বয় তৃণমূল এবার চতুর্থ স্থানে। এই পরিস্থিতিতে সিপিএম খানিকটা অক্সিজেন পেতে শুরু করেছে। এখন আলিমুদ্দিনের অনেক নেতারাই ভাবতে শুরু করেছেন, আগামীদিনে রাজ্য–রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠবে সিপিএম।

অন্যদিকে ডায়মন্ডহারবারের এখনও সাংসদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং এই পরাজয় কার্যত তাঁরই পরাজয়। কারণ জাহাঙ্গির তাঁরই দায়িত্বপ্রাপ্ত লোক। সেখানে দেখা যাচ্ছে, ৪০ হাজার ৬৪৫ প্রাপ্ত ভোট পেয়েছেন সিপিএমের প্রার্থী শম্ভূনাথ কুর্মি। আর ফলতায় ১ লাখ ৪৯ হাজার ৬৬৬ ভোটে জিতল বিজেপি এই বিধানসভা কেন্দ্রটি। এই ফলাফল প্রমাণ করল, ফলতাবাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা রাখলেন। সেখানে বিরোধী পরিসরের শূন্যস্থান পূরণের খানিকটা চেষ্টা করল সিপিএম। সেখানে ভোটের দিন থেকে ফলাফল পর্যন্ত অন্তরালেই রইলেন পুষ্পা। অভিষেকের গড়ে জামানত জব্দ হল তৃণমূলের। বিপুল ভোটে জয়ী হলেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ডায়মন্ডহারবার মডেলে ধাক্কা তৃণমূলের।

এছাড়া কংগ্রেস পর্যন্ত এখানে তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে। তাই তারা তৃতীয় স্থানে। ঘাসফুলের গড়ে পদ্মফুল ফোটার আনন্দে রাস্তায় আজ গেরুয়া আবির উড়ছে। আর সর্বহারা দল বলে দাবি করা সিপিএম এখন আশার আলো দেখতে শুরু করেছে। কারণ সিপিএম ৪০ হাজার ৬৪৫ ভোট পেয়েছে। কংগ্রেস ১০ হাজার ০৮৪ ভোট পেয়েছে। আর তৃণমূল ৭৭৮৩ ভোট পেয়েছে। সেখানে বিজেপি ১ লাখ ৪৯ হাজার ৬৬৬ ভোট পেয়ে ফলতা আসন দখল করেছে। এভাবেই সিপিএম উঠে এল দ্বিতীয় স্থানে। এই ফলের পরই সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‌ফলতার প্রান্তিক মানুষের স্বীকৃতি এই ফলাফল। এভাবেই আমরা আবার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।’‌ এই ফলাফলের শতাংশ বিচার করলে দাঁড়াচ্ছে, বিজেপি–৭১ শতাংশ, বামফ্রন্ট–১৯.‌৩৪ শতাংশ, কংগ্রেস–৪.‌৮ শতাংশ এবং তৃণমূল–৩.‌৭ শতাংশ ভোট পেয়েছে।

বর্ষাকালে ঘরে বাড়ছে আর্দ্রতা? জানেন কি এসির এই মোড ব্যবহারে কমবে বিদ্যুতের বিল!

ছেলের ছোট্ট পায়ে স্নেহের চুম্বন, মা হওয়ার পর প্রথম জন্মদিন কেমন কাটল ক্যাটরিনার?

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

চড়া দামে সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রি করবেন ট্রাম্প, কত আয় হবে জানেন?

রোজ গাজর খেলেই মিলতে পারে উপকার! চোখ থেকে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখবে এই সবজি

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শুভমনদের বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের