ফিরিয়ে দাও আমাদের ভোটার, স্থানান্তরিত ভোটব্যাঙ্ক ফিরে পেতে মরিয়া সিপিএম

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। বাম জমানার মতো এখন আর শক্তিশালী সংগঠন নেই। তার উপর গত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে সিপিএমের ভোটব্যাঙ্ক স্থানান্তরিত হয়েছে গেরুয়া শিবিরে। তাতেই স্ফিত হয়েছে পদ্মশিবির। আর রোগা হয়েছে লালপার্টি। এটা বেশ কয়েকবছর সহ্য করার পর এবার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। তাই এখন আলিমুদ্দিন থেকে আওয়াজ উঠেছে, ‘‌ফিরিয়ে দাও আমাদের ভোটার’‌। কিন্তু কে কাকে ফিরিয়ে দেবে?‌ বিজেপি তো তা ফেরাতে নারাজ। তাই এবার নিজেদের ভোটব্যাঙ্ক ফিরে পেতে মরিয়া হয়ে উঠল সিপিএম। কোন কোন ভোটার বিজেপিতে গিয়েছেন? এবার তাঁদের কাছে পেতে চাইছে সিপিএম বলে সূত্রের খবর।

এদিকে প্রত্যেক জেলাতেই এই ছবি দেখা গিয়েছে। সিপিএমের নেতা–কর্মীরাই এখন ভোলবদলে বিজেপির মাথা হয়েছে। কারণ বিজেপি এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এঁটে উঠতে না পারলেও প্রধান বিরোধী দলের তকমা আছে। শূন্য দলে হাতড়ানোর চেয়ে প্রধান বিরোধী দলের কেষ্টবিষ্টু হওয়া শ্রেয় বলে মনে করেছেন ওই নেতারা। তাই পরিস্থিতি পাল্টাতেই তাঁরা নিজেদের দলও পাল্টে ফেলেছেন। এখন সিপিএম তাঁদের ফিরে পেতে সমীক্ষা শুরু করেছে বলে সূত্রের খবর।

অন্যদিকে সিপিএম এবার বিজেপির ধাঁচে ইস্তেহার তৈরির পথে হেঁটেছে। এবার নিজেদের ভোটব্যাঙ্ক ফিরে পেতে উদ্যোগী হয়েছে সিপিএম। প্রত্যেক জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একটি সমীক্ষা করা হয়েছে সিপিএমের পক্ষ থেকে। আর যাঁরা সিপিএম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এখন রাজ্য–রাজনীতির নানা ইস্যুতে তাঁরা কী মনে করছেন?‌ এই প্রশ্নের উত্তর জানতে তথ্য সংগ্রহ করা হয়েছে। সেইসব তথ্য স্থানীয় নেতাদের থেকে হাতে পেতে চাইছে আলিমুদ্দিন। কিন্তু এই পথে হেঁটে কতটা লাভ হবে তা নিয়ে সন্দিহান সবপক্ষই। তবে আশার আলো দেখছে সিপিএম বলে সূত্রের খবর।

এছাড়া মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ীরা ইতিমধ্যেই দলের নীচুতলার নেতাদের নির্দেশ দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ বৃদ্ধি করতে হবে। ইতিমধ্যেই উত্তরপাড়ায় কয়েকদিন ধরে জনসংযোগ করছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তার সঙ্গে আরও কয়েকজন নতুন প্রজন্মের নেতারাও শুরু করে দিয়েছেন জনসংযোগ। একইসঙ্গে হারানো নেতাদের ফিরে পেতে চলছে মগজ ধোলাই। কিন্তু তাঁরা এই স্বপ্নে আর বিভোর হচ্ছেন না বলেই সূত্রের খবর। একইসঙ্গে ভোটাররাও তেমন সাড়া দিচ্ছেন না। একদা যাঁরা সিপিএমকে ছাড়া কাউকে ভোট দেওয়ার কথা ভাবতেই পারতেন না, এখন তাঁরা গেরুয়া শিবিরে ভিড়ে গিয়েছেন। এই ভোটব্যাঙ্ককেই ফিরে পেতে এবার উঠছে আওয়াজ, ‘‌ফিরিয়ে দাও আমাদের ভোটার’‌। নতুন প্রজন্মের নেতারা কি পারবেন ‌ফেরাতে?‌ উঠছে প্রশ্ন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা