অসুস্থ রেলকর্মীকে দেখভালের সুযোগে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার পরিচারিকা

অবসরপ্রাপ্ত রেলকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি টাকা লুট। অভিযোগ উঠল গৃহকর্মীর বিরুদ্ধে। লুট হয়েছে কয়েক লাখের সোনার গহনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসরপ্রাপ্ত রেলকর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি টাকা লুট। অভিযোগ উঠল গৃহকর্মীর বিরুদ্ধে। লুট হয়েছে কয়েক লাখের সোনার গহনা। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির ২৭ নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন রেলওয়ে কোয়াটার অঞ্চলে। সূত্রের খবর, রেলের ১৬৭/A কোয়াটারে দীর্ঘদিন ধরেই বসবাস করছেন প্রাক্তন রেলকর্মী বিশ্বনাথ চক্রবর্তী ও তাঁর বোন শিখা চক্রবর্তী। আর তাঁদের দেখভাল করতেন কাঁচরাপাড়া তিন নম্বর ওয়ার্ডের বাবু ব্লক অঞ্চলের বাসিন্দা বর্ণালী মৃধা। প্রায় ৪ বছর ধরে বিশ্বনাথ বাবুর বাড়িতে পরিচারিকা হিসেবে নিযুক্ত ছিলেন তিনি।

তাই সকলের খুবই বিশ্বস্ত হয়ে উঠেছিলেন তিনি। বর্ণালীকে পরিবারের সদস্যের নজরেই দেখতেন প্রাক্তন রেলকর্মী ও তাঁর বোন। এমনকি তাঁদের ব্যাঙ্কের সমস্ত কাজকর্ম করতেন বর্ণালী। কারণ বৃদ্ধ ও তাঁর বোন খুবই অসুস্থ। তাঁদের হাঁটাচলা করার ক্ষমতা নেই। তাঁদের হয়ে টাকা-পয়সার লেনদেন পরিচারিকা করতেন। সেই কারণে বর্ণালীর কাছে এটিএম কার্ড ও সই করা চেক বই সব কিছুই দিয়ে রাখতেন বিশ্বনাথবাবু। এবার সেই বিশ্বাসেই সর্বস্বান্ত হলেন ওই অসুস্থ দাদা-বোন।

বিশ্বনাথবাবুর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার সারা জীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে ওই পরিচারিকা। শুধু তাই নয় তাঁর বোন শিখাদেবীরও গচ্ছিত গহনা লুট করেছে্ন বর্ণালী মৃধা। পাশাপাশি তাঁরা এও জানিয়েছেন, বর্ণালীর এই কর্মকাণ্ডে যুক্ত ছিল তাঁর স্বামী শম্ভু মৃধা ও পুত্র দীপাঞ্জন মৃধা। তাঁদের পরিকল্পনাতেি বর্ণালী এই সুযোগ নিয়েছে। ইতিমধ্যেই নৈহাটি পুলিশ থানায় প্রাক্তন রেলকর্মী বর্ণালী ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আর অভিযোগের ভিত্তিতে পুলিশ বর্ণালীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে। 

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি