সাইবার ক্রাইম মোকাবিলায় রানাঘাট পুলিশ জেলার বিশেষ মাসকট

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: সাইবার ক্রাইম মোকাবিলায় রানাঘাট পুলিশ জেলার বিশেষ মাসকট উদ্বোধন করলেন রানাঘাটের পুলিশ সুপার কুমার সানি রাজ।রানাঘাট পুলিশ জেলার প্রচেষ্টা জনগণের সুরক্ষা এবং সাইবার অপরাধ মোকাবেলায় মনোনিবেশ করা ।সেই বিষয়ে, মানুষকে সাইবার সচেতন এবং সাইবার স্মার্ট করার জন্য রানাঘাট পুলিশের এই বিশেষ উদ্যোগ। সাইবার মাসকট, সাইবারম্যান(Cyberman) এর প্রকাশ করল রানাঘাট পুলিশ জেলা(Ranaghat Police District) ।এই মাসকট উদ্বোধন করেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ।এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই মাসকটটির উদ্বোধন করা হয়।পুলিশ সুপার দেন সাইবার ক্রাইম(Cyber Crime) সম্পর্কে বিশেষ বার্তা। এদিকে,সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলা পরিষদের উদ্যোগে নদিয়া উৎকর্ষ সম্মান আয়োজিত হল কৃষ্ণনগর রবীন্দ্রভবনে।

নদিয়া জেলা পরিষদের উদ্যোগে নদিয়া উৎকর্ষ সম্মেলন আয়োজিত হল কৃষ্ণনগর রবীন্দ্রভবনে। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি থেকে শুরু করে জেলাশাসক ও একাধিক নেতৃত্ব আধিকারিকরা। জানা যায়, এই উৎকর্ষ সম্মান অনুষ্ঠানে নদিয়া জেলাকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস (Minister Ujjal Biswas)সহ জেলা শাসক, ও ফরেস্ট থেকে শুরু করে স্কুল আধিকারিকরা। প্রদীপ জ্বেলে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অন্যদিকে,চেয়ারম্যানের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে শান্তিপুর পৌরসভার(Shantipur Municipality) অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। প্রথমে গেট আটকে অবস্থান বিক্ষোভ। অবস্থান বিক্ষোভ চলে চেয়ারম্যানের ঘর আটকেও।শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের ওপর স্বজন পোষণ এবং চাকরি দেওয়ার নাম করে বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে,পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের।এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ শুধু নয়, তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান-বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা।

তাদের দাবি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ স্বজন পোষণ করছে। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছে না। চেয়ারম্যান ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয়, তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে তাহলেই মিলবে বেতন বৃদ্ধির টাকা।তৎসহ চেয়ারম্যান ঘনিষ্ঠদের বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগও তুলেছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। তাদের দাবি যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এবং বেতন বৃদ্ধি না হচ্ছে ততদিন এরকমভাবে অবস্থান-বিক্ষোভে বসবেন তারা এবং দরকার পড়লে কর্ম বিরতি ডাকও দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা। যদিও এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভায় না থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি। তবে ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক জানান,অস্থায়ী কর্মীদের অনেক দাবি আছে।

তবে পৌরসভার বি ও সি’র সভায় ৪ জনের বেতন বাড়ান হয়েছে চেয়ারম্যানের উপস্থিতিতেই এই কথা তিনি স্বীকার করেন।যদিও অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছেনা, এই কথাও মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক।তবে চেয়ারম্যান বর্তমানে পৌরসভায় নেই। যদি আন্দোলন কারীরা কোনো ডেপুটেশন দেয় বা অভিযোগ করে, তাহলে পৌরসভায় বিষয়টি আলোচনা করা হবে।তবে এই ঘটনা প্রসঙ্গে সরব হয়েছে বিজেপি। বিজেপির রানাঘাট দক্ষিন সাংঘঠনিক জেলার মুখপাত্র সোমনাথ কর জানান, এই ঘটনা আজকের নয়, এই শ্রমিকদের নিয়ে ভোটে ফায়দা তোলে তৃণমূল। তবে তাঁদের রুজিরুটির কথা ভাবে না। যদিও তাঁদের এই আন্দোলনে শ্রমিকদের পাশে আছে বি জে পি, এমনটাও জানান সোমনাথ বাবু।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’