‘সাইকেল চালালে দেশের জ্বালানি সঙ্কট লাঘব হবে’, বললেন রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে চলছে নানা কর্মসূচি। গত ৩ জুন বিশ্ব সাইকেল দিবেস পালন হলেও, আজ, রবিবার (৭ জুন) রাজ্যজুড়ে এই বিষয়ে বিশেষ কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেপি সরকারের তরফে। এদিন এই কর্মসূচিতে স্থানীয় ক্রীড়াপ্রেমী,  স্বেচ্ছাসেবী সংস্থা, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছিল ক্রীড়াদফতরের তরফে। সেই নির্দেশ মতোই বিশ্ব সাইকেল দিবস উদযাপনে শ্রীরামপুর কোর্টের মাঠ থেকে এক বিশাল র‍্যালির আয়োজন করা হল। শিশু থেকে বৃদ্ধ সকলকেই এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করতে দেখা যায়। এদিন এই র‍্যালিতে সাইকেল চালান শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও এসডিও শম্ভুদীপ সরকার।

শ্রীরামপুর এসডিও অফিসের সামনে থেকে এই র‍্যালি শুরু হয়। এরপর এসডিও বাংলোর সামনে থেকে, উইম্যান পুলিশ স্টেশন,  শ্রীরামপুর কলেজ,  বটতলা হয়ে ফের সেই অফিসের সামনে শেষ হয়। এদিনের এই অনুষ্ঠানে শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, আজ ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সের মানুষ এই সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেছে। আমি ৩৫-৪০ বছর পর আবার সাইকেল চালালাম। মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে সাইকেল চালানোর ভূমিকা অপরিসীম। বিভিন্ন খাদ্য থেকে শরীরে যে ফ্যাট জমে সেটি কাটাতে সাইকেলের যথেষ্ট ভূমিকা আছে। এর পাশাপাশি সাইকেল চালানোর মাধ্যমে দেশের জ্বালানি সঙ্কটকেও অনেকটা লাঘব করা যেতে পারে।

আরও পড়ুন-কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ছে। মূল্যবৃদ্ধি, গ্যাস-এর সঙ্কট পাশপাশি আরও বহু জিনিস নিয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই আবহে দেশবাসীর উদ্দেশ্যে জ্বালানি খরচ কমানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও দেশের সম্পদের উপর চাপ কমাতে  প্রধানমন্ত্রী আরও বলেছেন, এক বছর সোনার গয়না কিনবেন না। পেট্রোল-ডিজেলের ব্যবহার কমান। এক বছর বিদেশে ভ্রমণ করা থেকে বিরত থাকুন। রাসায়নিক সারের ব্যবহার কমান। ভোজ্য তেলের ব্যবহার কমিয়ে দিন। বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করুন। ওয়ার্ক ফর্ম হোম করুন। বিদেশী পণ্য ব্যবহার বা কেনা এড়িয়ে চলুন। এদিন মোদির সেই বার্তাকেই সাইকেল চালানোর মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেছেন ভাস্করবাবু। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি