ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া ও মালদা: সোমবার রাতে হঠাৎ কয়েক মিনিটের আচমকা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল কয়েকটি গ্রামের বেশ কিছু বাড়ি। মূলত হাবড়ার(Habra) কুমড়া পঞ্চায়েতের কুমড়া, ভারতীনগর , পারুইপাড়া, বাঘাডাঙ্গা, মাকালতলা, সরদারপাড়া , বেলেডাঙ্গা, বামিহাটি ১ ও ২ নম্বর কলোনি এলাকাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় শতাধিক বাড়ি ।আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো শ’দুয়েক বাড়ি । ভেঙে গিয়েছে গাছপালা,ইলেকট্রিক খুঁটি বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকা । কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়েছে এলাকা। ক্ষতিগ্রস্তদের বেশির ভাগই কাঁচা বাড়ি । বিগত রাজ্য সরকারের কাছে সরকারি বাড়ির আবেদন করেও মেলেনি ঘর।

তবে এখন নিজেদের তৈরি মাথা গোজার চালাটুকু হারিয়ে কার্যত অসহায় হয়ে পড়েছে পরিবারগুলো। অন্যদিকে,সোমবার রাতে প্রবল ঝড়ে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী অঞ্চলের তালপুকুর এলাকায় তছনছ হয়ে গেল এক কাঠমিস্ত্রির বাড়ি। ঝড়ের দাপটে উড়ে গেল ঘরের টিনের চালা। ভেঙে পড়ল ইটের দেওয়ালের একাংশ। আর সেই ইট আঘাতেই ঘুমন্ত অবস্থায় গুরুতর জখম হলেন বাড়ি মালিক পেশায় কাঠমিস্ত্রি(Carpenter) গৌতম মজুমদার। তার মুখ থেকেই জানা গেল, সোমবার গভীর রাতে হঠাৎ করেই প্রচন্ড ঝড় ওঠে। ওই সময় তিনি বৃদ্ধা মা, ‘স্ত্রী এবং ছেলেমেয়েদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঝড়ের দাপটে প্রথমে ঘরের টিনের চালা উড়ে যায়।

এরপর হঠাৎ করেই বাড়ির ইটের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। ভেঙে পড়া ইটের দেওয়ালের আঘাতে তিনি গুরুতর জখম ও রক্তাক্ত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে(Bulbulchandi Helath Center) নিয়ে গিয়ে চিকিৎসা করান। এদিকে এই খবর পেয়ে মঙ্গলবার সকালে জখম কাঠমিস্ত্রির বাড়ি যান হাবিবপুর অঞ্চলের রাজনৈতিক নেতারা।তারা অসহায় কাঠমিস্ত্রির হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং অসহায় পরিবারটিকে সরকারি সাহায্য সহযোগিতার জন্য বিডিওর সঙ্গে যোগাযোগ করেন।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….