এই মুহূর্তে

বর্ষবরণের আগে ১৪ থানা এলাকায় খোয়া যাওয়া মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,পৈলান : নতুন বর্ষ বরণের আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ন্যায্য প্রাপকদের হাতে তুলে দিয়ে প্রশংসনীয় ভূমিকা নিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। ৩৭০টি ফোন উদ্ধার করে ডায়মন্ড হারবার(Diamond harbour) জেলা পুলিশ সুপার ন্যায্য প্রাপকদের ফোন ফিরিয়ে দিলেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় প্রয়াস। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক ব্যানার্জি আজ সাংবাদিক সন্মেলন করেন যে সকল ফোন ডায়মন্ডহারবার জেলা পুলিশ ১৪ টি থানার মধ্যে থেকে চুরি ও খোয়া গিয়েছে সেই সকল মোবাইল ফোন উদ্ধার করে নায্য প্রাপকদের হাতে তুলে দেন।

পুলিশ সুপার জানান, যে সর্বমোট ৩৭০ টি ফোন উদ্ধার করেছে। পুলিশ তার মধ্যে ৩১২টি ফোন পৈলান পুলিশ সুপার অফিস থেকে ন্যায্য প্রাপক দের হাতে তুলে দেওয়া হয় । বাকি উদ্ধার হওয়া ফোন অন্যান্য থানা থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে । এদিন ন্যায্য প্রাপকদের ফোন ফিরিয়ে দেওয়ার আগে সতর্কীকরণ বিষয় একটি সেমিনারের আয়োজন করা হয় পুলিশের পক্ষ থেকে।

সেখানে জানিয়ে দেওয়া হয় মোবাইল ফোন হারিয়ে গেলে পুলিশের যে নির্দিষ্ট ওয়েবসাইট(Website)আছে থানায় না এসে সেখানে অভিযোগ লিপিবদ্ধ করা যাবে। ফোন উদ্ধার হওয়ার পর সংশ্লিষ্ট ন্যায্য প্রাপক তা জানতেও পারবেন। মোবাইল ফোনে (Mobile Phone) এখন মানুষ তার গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য রাখেন। অতএব সেই ফোনকে যখন তারা নিয়ে কোথাও যাবেন বাড়তি সর্তকতা নেওয়ার অত্যন্ত প্রয়োজন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ