দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে পাঞ্জারিপাড়া শ্মশান

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের পাঞ্জারিপাড়া এলাকার ৭০ বছরের অধিক প্রাচীন ও পুরনো জোড়া ব্রিজ শ্মশানের অবস্থা বেহাল থাকায় সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত এ এলাকার প্রচুর হিন্দু মানুষদের ভরসা এই শ্মশান। মালদা- বালুরঘাট ৫১২ জাতীয় সড়কের(National High way) ধারে জোড়া ব্রিজের পাশেই রয়েছে এই পাঞ্জারিপাড়া শ্মশান(Burning Ghat)।

উল্লেখ্য, শ্মশানটি রাস্তা থেকে নিচু হাওয়াতে বর্ষার সময় জল জমায় এবং খারির জল ঢুকে পড়ায় সমস্যার সম্মুখীন হতে হয় দেহ দাহ করতে আসা এলাকার বাসিন্দাদের। শ্মশানটিতে মটর জল চালিত জলের ব্যবস্থা রয়েছে। কিন্তু অভিযোগ নেই বিদ্যুতের যোগ ও আলোর ব্যবস্থা ও পাশাপাশি বিশ্রামাগার নেই। সন্ধ্যে নামতেও অথবা দিনের আলোতেও প্রকাশ্যে সেখানে নানান রকম নেশার আখড়া বসে। সেখানে উঠতি বয়সে যুবকদের ভিড় লক্ষ্য করা যায়। এখানে দুটি দেহ দাহ করার জন্য চুল্লি আছে এবং যা মন্ত্রী বিপ্লব মিত্রের(Minister Biplab Mitra) তহবিলে তৈরি করা এবং সেটি উদ্বোধন করেন তিনি। স্থানীয় মানুষদের একটাই দাবি দীর্ঘদিন ধরে এই বেহাল শ্মশান দশায় পড়ে রয়েছে অতিসত্বর বর্ষার আগে যদি মাটি ফেলে স্থানটি উচু করা যায় তাহলে বর্ষার সময় সমস্যায় পড়তে হবে না কাউকে ।

এছাড়াও একটি বিশ্রামাগার ও আলো বিদ্যুতের সংযোগ করলে এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে জানান পাঞ্জারি পাড়া(panjari Para) বাসিন্দা তথা পাথরঘাটা এলাকার বাসিন্দা ফনীন্দ্রনাথ মন্ডল ও নন্দলাল মাহাতো। আজ শনিবার পঞ্চায়েত অফিস বন্ধ থাকায় এবিষয়ে পাথরঘাটার পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ও তার বক্তব্য পাওয়া যায়নি। এখন এটাই দেখার বিষয় পাঞ্জারিপাড়া জোড়া ব্রিজ এই শ্মশানের সমস্যার সমাধান কত দ্রুত হয়।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে