জেলা জুড়ে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,দক্ষিন দিনাজপুর ও নদিয়া: প্রতিবছরের ন্যায় এবারো মাঘ মাসের পঞ্চমী তিথিতে পূজিত হবে বিদ্যার দেবী সরস্বতী(Devi Saraswati)। পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে প্রতিমা তৈরিতে ব্যস্ত দক্ষিন দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। আর ৭ দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী তথা বাগদেবী মা সরস্বতী। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। নাওয়া খাওয়া ভুলে দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা। দক্ষিণ দিনাজপুর জেলার আটটি থানার অন্তর্গত জেলার শহর ও গ্রামের পালপাড়ায়(Palpara) মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা।

খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ। দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পাল জানান, “সারা বছরই বিভিন্ন প্রতিমা তাঁরা তৈরি করেন। আগামী ৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। সেই উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি। এক একটি প্রতিমা ২০০ টাকা থেকে ১২-১৫ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন”l আপাতত মৃৎশিল্পীদের কর্ম ব্যস্ততা তুঙ্গে আর ৭ দিন বাদে বিদ্যার দেবী তথা বাগদেবীর আরাধনায় নতজানু থাকবে সকলে।

অন্যদিকে, সরস্বতী পুজো মানে বাঙালির “ভ্যালেন্টাইন্স ডে”। তাই আজ শেষ রবিবার ছেলেমেয়ে উভয়ই সরস্বতী পুজোর প্রাক্কালে বিভিন্ন নামিদামি পার্লারে মাঞ্জা দিতে ব্যস্ত। সর্বশেষে বলাই বাহুল্য, দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে সরস্বতী প্রতিমা তৈরীর ব্যস্ততা এখন মৃৎশিল্পীদের ঘরে। অন্যদিকে, পুজোকে ঘিরে যারপরনাই মেতে উঠেছে ৮ থেকে ৮০ সকলেই।এদিকে,সামনেই স্বরস্বতী পুজো তার আগে এখন শেষ মুহূর্তে মিনিয়েচার স্বরস্বতী বানাতে ব্যাস্ত পটুয়া পাড়ার শিল্পীরা। নদিয়ার শান্তিপুরের মিনিয়েচার স্বরস্বতী মূর্তি জগৎ বিখ্যাত। এবার এই মূর্তি পাড়ি দিল আমেরিকাতেও(America) ।গত ২ মাস থেকে নিপুন শিল্প শৈলীতে তৈরী করেছেন মিনিয়েচার স্বরসতী মূর্তি। ৩০০ টাকা থেকে ১০০০ টাকায় বিক্রি হবে এই মূর্তি গুলি।

তবে এই শিল্পীরা পাচ্ছেন না সরকারি সাহায্য। নতুন প্রজন্ম মুখ ফিরিয়েছে কাজ থেকে। আর্থিক সংকটের কারণেই এখন প্রায় বন্ধের মুখে মিনিয়েচার মূর্তি তৈরী। শিল্পীরা জানাচ্ছেন এই মূর্তি তারা হাতেই তৈরী করেন, প্রতিমায় ব্যবহার করা সাজ ও তৈরী হয় হাতে তাই অন্যান্য প্রতিমার থেকে এই মূর্তির ডাম তুলনামূলক বেশি। তবে এবারের সরস্বতী পুজোয় শান্তিপুর এর এই মিনিয়েচার মূর্তি বাংলার একাধিক ঘরে পূজিত হবে বলেই আশাবাদী শিল্পী।

স্কুলে ঢুকে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে ৩৪ বার কোপ, গ্রেফতার ২১ বছরের যুবক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-মিরিক সড়কে ধস, ব্যাহত যান চলাচল, চরম ভোগান্তিতে পর্যটকরা

বিষধর গোখরোর সঙ্গে প্রাণপণ লড়াই! মালিককে বাঁচাতে নিজের জীবন দিল পোষ্য কুকুর

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

বক্সঅফিসে সুনামি! ৫ দিনেই ভারতে ‘স্পাইডারম্যান: দ্য ব্র্যান্ড নিউ ডে’-এর আয় ছাড়াল ২৮১ কোটি টাকা

টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা