ডানকুনিতে ওভারব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, ঝলসে গেল দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, ডানকুনি: রবিবার ডানকুনি স্টেশনের চার নম্বর প্লাটফর্মের ওপর ওভার ব্রিজের থেকে এক ব্যক্তি ঝাঁপ দেয় হাওড়া – বর্ধমান লোকাল ট্রেনের(Howrah – Bardhaman Local Train) ওপর। তখন সবে মাত্রই ট্রেনটি ডানকুনি স্টেশনে প্রবেশ করে। হাই ভোল্টেজ তারে ওই ব্যক্তির দেহ স্পর্শ হলে নিমেষে তা গলে যায়। এরপর মৃতদেহটি আটকে যায় ট্রেনের ছাদে। ঝলসানো দেহ ঝুলতে থাকে। যা দেখে আঁতকে ওঠেন যাত্রীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডানকুনি থানা(Dankuni P.S.) ও জিআরপি। ওই দেহ উদ্ধার করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর আবার ট্রেন চলাচল শুরু হয়।

তবে ঝাঁপ দেওয়া ওই ব্যক্তিকে তার পরিচয় কি এবং কেনই বা তিনি এইভাবে আত্মহত্যা করলেন তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের পক্ষ থেকে আত্মহত্যা করা ওই ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। জানা গিয়েছে ওই ব্যক্তি বেশ কিছুদিন থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত ব্যক্তির নাম শেখ মারুফ(Sk.Maruf)। বাড়ি ডানকুনির মৃগালা ছাউনীপাড়া এলাকায়। প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। তবে প্রাথমিক কারণ এটাই নাকি অন্য কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। রোজকার মতো রবিবার ছুটির দিনে দুপুরে ব্যস্ততা ছিল ডানকুনি স্টেশনে। প্রত্যক্ষদর্শীরা জানান, জানান হাওড়া শিয়ালদা সব শাখায় ট্রেন চলছিল সকাল থেকে স্বাভাবিক ছন্দে । স্টেশন থেকে ওভার ব্রিজ সর্বত্র ভিড় ছিল যাত্রীদের।

এরই মধ্যে রবিবার দুপুরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা ডানকুনি স্টেশনে। ওভার ব্রিজ থেকে ঝাঁপ দিলেন এক ব্যক্তি। যিনি কিছুক্ষণ আগে ওই যাত্রীদের ভিড়ে মিশে ছিলেন। মুহূর্তের মধ্যে ওই যাত্রী এই ধরনের ঘটনা ঘটিয়ে বুঝবেন তা কেউ ভাবতে পারেননি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ ততক্ষণে হইচই পড়ে যায় ট্রেন যাত্রীদের মধ্যে। ওই ব্যক্তি কেন আত্মহত্যা করল মানসিক অবসাদের জন্যই কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই আত্মহত্যার ঘটনায় ডানকুনি শাখায় রবিবার ছুটির দিনে দুপুরবেলায় বেশ কিছুক্ষণ স্বাভাবিক ট্রেন চলাচল ব্যাহত হয়।

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি