প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লাইব্রেরি ও অধ্যয়ন কেন্দ্র, আধিকারিক বললেন ‘যদি পেতাম’

পোস্টটি শেয়ার করেছেন, কার্শিয়াংয়ের অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ। আর তা করেই সাধুবাদ জানিয়েও করেছেন ‘আফসোস’।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের পাশে এগিয়ে এল দার্জিলিং (DARJEELING) পুলিশ (POLICE)। খোলা হল পাঠাগার ও অধ্যয়ন কেন্দ্র। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেধার ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। আবেদন জানানো যাবেব আগামী ১৬ জুন পর্যন্ত। পুলিশের এই উদ্যোগে খুশি জেলাবাসী। যাদের স্বপ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে সমাজসেবার, তাঁরা পুলিশের এই পদক্ষেপে আপ্লুত। পোস্টটি শেয়ার করেছেন, কার্শিয়াংয়ের অ্যাডিশনাল এসপি মনোরঞ্জন ঘোষ। আর তা করেই সাধুবাদ জানিয়েও করেছেন ‘আফসোস’।

দার্জিলিং পুলিশ নয়া লাইব্রেরির (LIBRARY) ছবি ও তথ্য ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করেছে। সেখানে বলা হয়েছে, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আগ্রহী, তাঁদের জন্য ভানু ভক্ত আচার্য গ্রন্থাগার ও অধ্যয়ন কেন্দ্র (STUDY CENTER)। লিখিত পরীক্ষার মাধ্যমে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বাছাই করা হবে। তারপর চলবে প্রস্তুতি দেওয়া। পাঠাগারের জন্য মানতে হবে ১৩ টি নয়ম। বিশেষ ৭ বৈশিষ্ট্য নিয়ে তৈরি এই অভিনব পাঠাগার ও অধ্যয়ন কেন্দ্র। পাঠদানের জন্য থাকবেন বিশিষ্টজন। সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা। কেউ ভাবতে পারেন অনুগ্রহ বা দাক্ষিণ্য। তা যাতে কেউ না ভাবেন, সেই জন্য এককালীন ফি মাত্র ১০ টাকা। তারপরে আর কোনও ফি দিতে হবে না।

পোস্টটি শেয়ার করেছেন কার্শিয়াংয়ের অ্যাডিশনাল এসপি (ADITIONAL SP) মনোরঞ্জন ঘোষ। তারপরে সাধুবাদ জানিয়েও করেছেন ‘আক্ষেপ’। আক্ষেপ কেন? কারণ ডব্লুবিসিএস (WBCS) উত্তীর্ণ ও তীক্ষ্ণ বুদ্ধির সফল এই পুলিশ আধিকারিক ছোট থেকে পড়েছেন অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে। কষ্ট করে প্রস্তুতি নিয়ে পেয়েছিলেন তাঁর স্বপ্নের চাকরি। তখন যদি এমন লাইব্রেরি পেতেন, তাহলে খানিকটা কষ্ট কমত। কষ্ট কমলেও মনোযোগ বা ইচ্ছা কমত না।এই পড়ার সুবিধার জন্যই যে তাঁকে এককালে পোড়াতে হয়েছে অনেক কাঠখড়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের এই উদ্যোগ প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্যই। তাঁদের স্বপ্ন সফল হোক। হ্যাজট্যাগ দিয়ে বলা হয়েছে, দার্জিলিং পুলিশ আপনার পাশে আপনার সেবায়। কারণ তাঁদের মূলমন্ত্র যে, নাগরিকই প্রথম।

 

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল