দাসপুরের গোপিগঞ্জ এলাকায় মাটির তলা থেকে উদ্ধার কয়েকশো বছরের পুরনো সিন্দুক

Share:

নিজস্ব প্রতিনিধি, দাসপুর: পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপিগঞ্জ এলাকায় মাটির তলা থেকে উদ্ধার কয়েকশো বছরের পুরনো সিন্দুক(Sinduk) । এলাকা জুড়ে চাঞ্চল্য। ওই সিন্দুকের মধ্যে প্রচুর সোনার টাকা মনি মানিক্য রয়েছে ছড়িয়ে পড়ে গুজব চারদিকে। কাতারে কাতারে মানুষ ছুটতে থাকে ওই সিন্দুক দেখার জন্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বিশাল সিন্দুকটি উদ্ধার করে নিয়ে যায়। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ওই সিন্দুকের মধ্যে কিছুই ছিল না। ছুটে আসা মানুষজন মনমরা হয়ে ফিরে যায়।

দাসপুর(Daspur) ২ নম্বর ব্লকের গোপিগঞ্জ এলাকায় এলাকার বাসিন্দা মহাদেব সামন্ত নতুন বাড়ি নির্মাণ করার জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এল সিন্দুক এর মত বিশাল বাক্স(Big Box)। সেই বাক্সে কি আছে সেটা জানার জন্য গ্রামের মানুষ ভিড় করতে শুরু করে। দাসপুর এলাকা একসময় জমিদারদের এলাকা ছিল। রয়েছে পুরনো অনেক স্মৃতি। সেই কথাই মনে রেখে পুরনো খাঁজানার কথা মনে পড়ে এলাকার মানুষের। অন্যদিকে, বাড়ির মালিককের মনে প্রশ্ন আসে এই বাক্সের মধ্যে কী আছে? অবশেষে অনেক জল্পনা পর সেই বাক্স খোলা হয়। সেই বাক্স খুলতেই হতবাক এলাকার মানুষজন ।কি বের হল সেই বাক্স থেকে।

কি ছিল সেই বাক্সের মধ্যে, এই জল্পনার মধ্যেই বাক্স যখন খোলা হয় রীতিমত চক্ষু চড়ক সবার। যেই বাক্সকে কেন্দ্র করে দাসপুরের গোপিগঞ্জ(Gopiganj) এলাকার মানুষজনের মনে তৈরি হয়েছিল নানা জল্পনা নানা গল্প। পুরনো দিনের হীরে, জহরত, সোনার কয়েন সহ খাজনার কথা। সে জায়গায় শুধু ফাঁকা বাক্স দেখে মন খারাপ হয়ে যায় এলাকার মানুষের। ফিরে যান সবাই সেই খালি বাক্স দেখে গোপিগঞ্জ এলাকা থেকে। পুলিশ ঐ সিন্দুকটি আটক করে থানায় নিয়ে গেছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে