চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পদ্মার নদী থেকে উদ্ধার  নিখোঁজ কিশোরের নিথর দেহ

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। পদ্মা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। এদিন তাঁর দেহ উদ্ধার হয় পদ্মা নদীর ধার থেকে। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিশোরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, নিহত ওই কিশোর হলেন বছর ১৭- এর আশিক সেখ। সে মাহাতাব কলোনির বাসিন্দা। বুধবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে সে  নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর তাঁর খোঁজ পাওয়া যায়নি। অবশেষে বৃহস্পতিবার পদ্মা নদীর তীরে এসে পরিবার ও স্থানীয়রা দেখতে পান কিশোরের চপ্পল এবং সাইকেল। এরপর তারা নদীতে নেমে তল্লাশি শুরু করে। আর এই তল্লাশি হতেই উদ্ধার হয় আশিকের নিথর দেহ।

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক মাঝি জানান,’ ওই কিশোরকে বুধবার নদীর ধারে দেখেছিলাম। আজ শুনছি সে মারা গিয়েছে।‘এক আত্মীয় জানান,’ বুধবার থেকে আশিক নিখোঁজ ছিল। এদিন সকালে পদ্মার ধারে ওর চপ্পল ও সাইকেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। এরপরেই আশিকের দেহ  নদী থেকে  উদ্ধার হয়।‘ কিশোরের মা জানান,’ জলের প্রতি তাঁর ছিল প্রবল ঝোঁক। সেইজন্য বারবার জলে  কাছে যেত ছেলে। তবে মৃগী রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আর জল থেকে উঠতে পারেনি।‘ স্বাভাবিকভাবে  এই মর্মান্তিক  ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ