সবজির ভ্যানে মুখোমুখি ধাক্কা বাইকের, মৃত পুলিশ আধিকারিক

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ডিআইবি আধিকারিকের নাম সুব্রত হালদার। ৪৫ বছর বয়স তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্ঘটনায় (Accident) মৃত্যু (Death) হল এক ডিআইবি (DIB) অফিসারের। বৃহস্পতিবার সকালে বসিরহাটের বাদুড়িয়া (Baduria) থানার মগরা (Mogra) সেতুর ওপর সবজি বোঝাই একটি ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। সেই দুর্ঘটনার ফলে মৃত্যু হয় বাইক আরোহী ডিআইবি অফিসারের। আহত হয়েছেন আরও একজন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ডিআইবি আধিকারিকের নাম সুব্রত হালদার। ৪৫ বছর বয়স তাঁর। তিনি অশোকনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মক্ষেত্র বাদুড়িয়া থানায় যাচ্ছিলেন বাইকে চেপে। সকাল সাড়ে নটা নাগাদ এদিন এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মগরা সেতুর উপর উল্টো দিক থেকে সবজি বোঝাই ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এরপর ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করতে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয়রা তাঁকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ইঞ্জিন ভ্যানটিকে আটক করেছে পুলিশ। সেটির চালককেও জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিন ভ্যানের গতিবেগ বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে মৃত পুলিশ আধিকারিকের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছে পুলিশ।

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের