শিশুশিক্ষা কেন্দ্রে মৃত শিক্ষিকার নামে বেতন তোলার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মারা গেছেন। তবুও তাঁর নামে বেতন তোলা হচ্ছে বলে অভিযোগ।পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার(Egra Municipality) বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুলেছেন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবব্রত প্রহরাজ। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee), পূর্ব মেদিনীপুরের জেলাশাসক(DM), এবং এগরা মহকুমা শাসকের(SDO) কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। দেবব্রত বাবুর দাবি, এগরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে উলিপুর মেনকা শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। সেখানে কবিতা পঞ্চাধ্যায়ী নামে এক শিক্ষিকা ছিলেন।

২০২৪ সালের, ১৫ অক্টোবর সেই শিক্ষিকার মৃত্যু হয়। এই পৌরসভার চৌদ্দটি ওয়ার্ডে বেশ কয়েকটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে। অন্য একটি শিশু শিক্ষা কেন্দ্রে অবৈধভাবে আরও একজন শিক্ষিকা নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে মৃত শিক্ষিকার বেতনের টাকা তুলে সেই নতুন শিক্ষিকাকে দেওয়া হচ্ছে বলে দেবব্রতবাবুর অভিযোগ।শিক্ষিকা কবিতা পঞ্চাধ্যায়ীর ডেথ সার্টিফিকেট(Death Certificate) রয়েছে। তবুও তাঁর নামে টাকা তোলা কিভাবে হচ্ছে, সে সম্পর্কে কিছুই জানেন না, তাঁর পরিবারের লোকেরা।

এই ঘটনা নিয়ে এগরা পৌর এলাকায় রীতিমতো সাড়া পড়ে গেছে। এগরা শহর বিজেপি এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি।এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন নায়ক। তিনি বলেন, এখানে টাকাটা কোন ব্যক্তিগত একাউন্টে আসে না। টাকা আসে ইউনিট হিসেবে অর্থাৎ পার হেড হিসাবে। দেবব্রত প্রহরাজের এই অভিযোগের তদন্ত শুরু হলে প্রকৃত সত্য সামনে আসবে কিনা সেটি এখন দেখার।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি