এসআইআরে সবচেয়ে বেশি মৃত ভোটার মিলল উত্তর কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার পর্যন্ত এস আই আর এর দরুন যে পরিসংখ্যান সামনে উঠে এসেছে তাতে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ১৮ লক্ষ ৭০ হাজার। এর মধ্যে উত্তর কলকাতায় মৃত ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। স্থানান্তরিত হওয়া ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৮২ হাজার। ভুয়ো ভোটারের(False Voter) সংখ্যা ৭৭ হাজার ৫৬০ জন। অনুপস্থিত ভোটারের সংখ্যা এখনো পর্যন্ত তিন লক্ষ আশি হাজার। যে পরিসংখ্যান শনিবার পর্যন্ত উঠে এসেছে তাতে ৩৫ লক্ষ ২৩ হাজার ৮০০ জনের নাম খসড়া ভোটার তালিকায় না থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত ৮৮.৫০ শতাংশ ভোটারদের তথ্য ডিজিটাইজড হয়ে গিয়েছে। অন্যদিকে, শনিবার কলকাতার সিইও(CEO) দফতর থেকে বেরিয়ে পরিবারের সদস্যরা জানান, মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের জানিয়েছেন ক্ষতিপূরণে দেওয়ার ব্যবস্থা করবে নির্বাচন কমিশন। তাদেরকে গিয়ে ডিএম অফিসে অভিযোগ জানাতে বলেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

মৃত বিএলও’র(BLO) ছেলেকে চাকরি দেওয়ার প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছেন চাকরি দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। সেক্ষেত্রে তারা বিষয়টি খতিয়ে দেখবেন। পরিবারের সদস্যরা জানান, তারা আশাবাদী তবে যদি কোন ব্যবস্থা না নেওয়া হয় তারা ডি এম অফিসে যাবেন। তারপরেই তারা আবারও সোমবার নির্বাচনের কমিশনের অফিসে এসে বিক্ষোভ দেখাবেন। লাগাতার বিক্ষোভ শুরু হবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত।

এদিকে শনিবার বিএলওদে’র বিক্ষোভের দরুন উত্তেজনা সৃষ্টি হয় কলকাতায় সিইও’র দফতরের সামনে। আধিকারিকদের বৈঠকে ঢোকা ও বেরোনোর সময় বিক্ষোভের দরুন কিছুটা বাধা সৃষ্টি হলে তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশ। কারো রীতি মধ্যে আদালত স্পষ্ট কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচনী দফতরের সামনে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। নির্বাচনী দফতরের আধিকারিকদের নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। নিরাপত্তা বিঘ্নিত হলে কলকাতার কমিশন দফতর অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জাতীয় নির্বাচন কমিশন মন্তব্য করেছে।

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে