বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বাংলার আবহাওয়া। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ মেঘলা, কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টি চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আইএমডির তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ছয় ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়েছে। সকাল সাড়ে ৫ টায় সেটি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপটনম থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বুধবার রাতের মধ্যে কলিঙ্গপটনমের কাছ দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। শহরের বিভিন্ন এলাকায় কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গর্ভাবস্থায় এক্স-রে করলে কি শিশুর ক্ষতি হয়? কোন ক্ষেত্রে ঝুঁকি বেশি, জানুন

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

বালিগঞ্জ ও আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে হানা ED-র, চলছে তল্লাশি

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

স্ত্রী-সন্তান ও দুই পুরোহিতকে গুলি করে খুন, পুলিশের এনকাউন্টারে মৃত্যু যুবকের

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর