দেগঙ্গায় শ্বশুরমশাইকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার লিস্টে নাম বাংলাদেশি রিজাউলের

Share:

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা: যিনি শ্বশুর মশাই, তিনি বাবা। ভোটার তালিকার কারচুপিতে এমন তথ্য উঠে এসেছে উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গায়। এস আই আর নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য জুড়ে তখন দেগঙ্গায়(Deganga) বেড়াচাঁপায় এমনই এক ভোটারের খোঁজ মিলল। যিনি শ্বশুর মশাইকে বাবা সাজিয়ে ভারতের ভোটার তালিকায় নাম তুলেছিলেন। উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার বেড়াচাঁপা এক পঞ্চায়েতের বসাক পাড়ার ১৫৪ নম্বর বুথে ভোটার হলেন জামাল হোসেন মন্ডল(Jamal Hossian Mondal)। অভিযোগ ভোটার তালিকায় বাবার নামের জায়গায় তিনি শ্বশুর মশাইয়ের নাম আকবর আলী রাখেন। অথচ জামাল হোসেনের স্ত্রী মানোয়ারা বিবি’র (Manoara Bibi)ভোটার কার্ডে তার বাবার নাম রয়েছে আকবর আলী লেখা।

জামাল হোসেন মন্ডল জন্মেছেন বাংলাদেশের ২৫ বছর আগে ভারতে আসেন প্রথমে নদীয়ায় এবং সেখান থেকে কর্মসূত্রে দেগঙ্গায় চলে আসেন জামাল জানিয়েছেন যখন তিনি ভারতে প্রবেশ করেছিলেন তখন তার বয়স মাত্র আট বছর। তারপর থেকে এখানেই আছেন তিনি। জামালের দাবি বাংলাদেশে এখন আর তার কেউ নেই। ১৫ বছর আগে তিনি এখানকার ভোটার হয়েছেন বাবা নেই তাই বাবার জায়গায় শ্বশুরমশাইয়ের নাম তিনি দিয়েছেন। পঞ্চায়েতের এক সদস্য এই ভোটার কার্ডটাকে(Voter Card) তৈরি করে দিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদায়(Bagda) শাশুড়িকে মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছিল রিজাউল মন্ডল নামে এক ব্যক্তি। বাগদা ব্লকে আষাঢ় পঞ্চায়েতের বাগি গ্রামের ঘটনা। এদিকে জামাল নিজের মুখে শ্বশুরকে বাবা বানানোর কথা স্বীকার করলেও ইতিমধ্যে বাগদার রেজাউল ঘটনার কথা জানাজানি হতেই বাংলাদেশে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ। এই বিষয় নিয়ে প্রতিবাদে সড়ক হয়েছে বিজেপি কিন্তু স্থানীয় তৃণমূল এখনো পর্যন্ত প্রকাশ্যে কোন মন্তব্য করেনি।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে