কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা-সহ ৮ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, বিশ্বকর্মা পুজোতেও কী ভাসবে বঙ্গ?

শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। তবে আগামী রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও বৃষ্টি, কখনও ঝলমলে রোদ, এবারও কী দুর্গাপুজোয় কলকাতা ভাসবে? বর্তমানে এই প্রশ্নই সকলের মনে ঘুরপাক খাচ্ছে। যদিও প্যাচপেচে গরমে দিশেহারা রাজ্যবাসী। তবুও পুজোর মরসুমে বৃষ্টি চান না কেউই। নয়তো ঠাকুর দেখা পুরো চৌপাট হয়ে যাবে! কিন্তু আবহাওয়া দফতর সূত্রের খবর, কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা-সহ ৮ টি জেলায় বজ্রবিদ্যুৎ সহকারে ঝেঁপে বৃষ্টি নামবে। কেননা একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এর জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। বুধবার বিশ্বকর্মা পুজো, কিন্তু সেদিনও বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে।

এদিকে গতকাল দক্ষিণবঙ্গের ৬ জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আজ, শুক্রবারও কলকাতা-সহ কয়েকটি জেলায় বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই খোলা জায়গায় কাজ করা মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার থেকে ওড়িশা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যার জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ জুড়ে ঘুরিয়ে-ফিরিয়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। তবে আগামী রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বিশ্বকর্মা পুজোর দিনেও দক্ষিণবঙ্গের ৮ জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূল-লাগোয়া দুই জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে।

সুতরাং ভাদ্রের চাঁদিফাটা গরম থেকে কিছুটা রেহাই মিলতে পারে। কিন্তু মেঘলা আকাশে গুমোট হাঁসফাঁসানি ভাবটা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে কলকাতা-সহ গাঙ্গেয় লাগোয়া জেলা গুলিতে ঝেঁপে বৃষ্টি আসছে। কোনও কোনও জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার রাজ্যের প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস জারি করা হয়েছে। বৃহস্পতিবারও ৫ জেলায় বৃষ্টিপাতের কথা জানানো হয়েছিল সেই মত পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টিপাত হয়েছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের