‘আমার সম্বন্ধে বেশি জানলে হিরণকে ডাকুক সিবিআই’, পাল্টা দিলেন দেব

তিনি বলেন, তিনি সৎ বলেই সিবিআইয়ের এক ডাকে তিনি নির্দিষ্ট দিনে হাজিরা দিয়েছিলেন। হাজিরা এড়াতে দিন পরিবর্তন করে আবেদন জানাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘাটালের সাংসদ (MP) তথা তারকা অভিনেতা (ACTOR) দেব পাল্টা দিলেন তারকা (ACTOR) বিধায়ক (MLA) হিরণ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার নিজের সংসদীয় এলাকায় দাঁড়িয়ে তিনি দিলেন বন্ধুতার বার্তা। এও বললেন, দেবের চেয়ে হিরণ যদি বেশি জেনে থাকেন, তবে হিরণকেই তলব করুক সিবিআই। একই সঙ্গে উড়িয়ে দিলেন, হিরণের আনা গরু পাচার, কাটমানির অভিযোগ।

এদিন তিনি বলেন, সৎ বলেই সিবিআইয়ের এক ডাকে তিনি নির্দিষ্ট দিনে হাজিরা দিয়েছিলেন। হাজিরা এড়াতে দিন পরিবর্তন করে আবেদন জানাননি। তিনি এও বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মনে করলে তাঁকে আবার ডাকত। এরপরেই এনামুল হক প্রসঙ্গে তিনি বলেন, তিনি এনামুলকে আদৌ চেনেন না। বলেন, কাটমানি নেওয়ার ‘প্রসেস’ তিনি জানেন না।

এদিন ঘটালের সাংসদের বক্তব্য, ‘নিজের পকেটের টাকা থেকে লোকের জন্য কাজ করেছি’। আরও বলেন, তিনি যা টাকা রোজগার করেন তা দিয়েই ভালোভাবে সংসার চলে। ওই টাকা থেকেই তিনি বিদেশে যান। তাঁর দাবি, ‘আমি ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করি না, জিততে হলে মানুষের ভালোবাসা প্রয়োজন’। সেই সঙ্গে দেবের পরামর্শ, ‘কুৎসা রটিয়ে লাভ নেই’।

 তবে হিরণ কেন এমন বললেন? এই প্রসঙ্গে দেব বলেন, ‘অনেক মানুষ সভায় থাকলে চাপ তৈরি হয়। তখন অনেক কথা বেরিয়ে যায়। আক্রমণ করা হয়। এটা ওঁর দলও করে’।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম