প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে নৃশংস ভাবে খুন স্ত্রী’র, দেহ ফেলা হল ক্যানেলের জলে

Share:

নিজস্ব প্রতিনিধি,দেওয়ানদিঘী: পরকীয়ার জেরে খুন । প্রেমিক প্রেমিকা গ্রেফতার বর্ধমানে। সোমবার অভিযুক্তদের সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত করে সাংবাদিক বৈঠক করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। পরকিয়ার জেরে খুন। গ্রেফতার প্রেমিক প্রেমিকা। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার (Dewandighi P.s.) ক্ষেতিয়ার ঘটনা।পথের কাঁটা সরাতে দাওয়াতের অনুষ্ঠান করে নিমন্ত্রণ করে ১৫ই ফেব্রুয়ারি।আর সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করে। মৃতের নাম শফিকুল ইসলাম আনসারী।দেহ সোমবার ময়নাতদন্ত করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এই ঘটনায় গ্রেফতার মৃতের স্ত্রী রাজিয়া সুলতানা এবং তার প্রেমিক মমতাজ উদ্দিন শেখ ‌।সোমবার সাংবাদিক সম্মেলন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি জানিয়েছেন, মৃত শফিকুল ইসলাম কর্মসূত্রে সোনা রুপোর কাজ করার জন্য চেন্নাই থাকতেন। সেই সুযোগে তার স্ত্রীর সাথে তারই বন্ধু মমতাজ উদ্দিন শেখের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মাসখানেক আগে শফিকুল ইসলাম আনসারী বাড়ি ফিরে আসেন ।কিন্তু আর কর্মস্থলে ফিরে যায়নি।

যে কারণে রাজিয়া সুলতানা এবং মমতাজ উদ্দিন শেখের প্রেমের পথে বাঁধা হয়ে দাঁড়ায় রাজিয়ার স্বামী শফিকুল। তাই পরিকল্পনা করে তাকে খুনের ছক কষে দুজনে। পুলিশ জানিয়েছে, ১৫ তারিখ মমতাজ উদ্দিন তার বাড়িতে দাওয়াতের আয়োজন করে। স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে আসে শফিকুল। পরিকল্পনা করে মিরিক পাড়ার কাছে মেরে ক্যানেলের জলে ফেলে দেয় দেহটি। এরপরে মমতাজ উদ্দিন সাজানো নাটক করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে যায়। সত্য সামনে চলে আসে। প্রেমিক সহ গ্রেফতার হয় প্রেমিকা।

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির