ধানতলায় স্ত্রীকে শাবল দিয়ে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি,ধানতলা: এ কোন সমাজে বসবাস করছি আমরা?যেখানে টাকার কাছে হার মানছে স্বামী – স্ত্রীর ভালোবাসার সম্পর্ক? জানা যায়, উত্তর ২৪ পরগনার বাগদা থানার(Bagda P.S.) উত্তর পাঁচপোতা গ্রামের ৩৫ বছরের মুসলিমার(Mushlima) ১৬ বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানায় পানিখালি হুদা গ্রামের সরিফুল মন্ডলের(Sariful Mandal) সাথে। তাদের দুটো ছেলে সন্তান আছে। অভিযোগ বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার(Muslima) উপরে অত্যাচার করতো দিনের পর দিন। জামাইয়ের চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে ২ লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল মুসলিমার বাবার বাড়ি থেকে। তবুও মুসলিমার উপরে তার স্বামী অত্যাচারের চালিয়ে গেছে দিনের পর দিন ।

জানা যায়, অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমা বাপের বাড়ি পালিয়ে চলে যায় বহুবার। যতবার মুসলিমা বাবার বাড়িতে গেছে ততবার তার স্বামী ও শ্বশুর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে আসে । কিন্তু এতদিন কার সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে রবিবার দুপুর ১ টার সময় সরিফুল তার নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে শাবল দিয়ে একের পর এক প্রহার কোরে নিজের স্ত্রী মুসলিমাকে চিরনিদ্রায় পঠিয়ে দেয় । জানা যায়, পরবর্তীতে তাদের বড় ছেলে সিঁড়ির ঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায়। তখনি সে ফোন করে তার মামাবাড়িতে সব ঘটনা বলে। তারপরেই তসলিমাকে নিয়ে আড়ংঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন সে চিরনিদ্রায় চলে গেছে।

তারপরেই ধানতলা থানার পুলিশ তসলিমার শীতল দেহটি ধানতলা থানায় নিয়া আসে। এই ঘটনার কথা শুনেই মুসলিমার বাড়ির লোকজন ছুটে যায় সরিফুলের বাড়িতে। অভিযোগ তার পরেই সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে ধানতলা থানায়(Dhantala P.S.) আত্মসমর্পণ করে সরিফুল। তার পরেই মুসলিমার বাড়ির লোকজনেরা সরিফুলের কঠোর শাস্তির দাবিতে ধানতলা থানায় এসে সোচ্চার হয়। এদিকে ধানতলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সরিফুলের বাড়ি সহ এলাকা ঘিরে ফেলে । মুসলিমার দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি