১২ টাকায় শুরু পুজো, ৫০ বছর ধরে পাড়া-পড়শিদের রক্ষা করছেন ধূম্রকালী

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর : ৫০ বছর ধরে পাড়ার মানুষকে রক্ষা করে আসছেন ধুম্রকালী। ১৯৭৬ সালে রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যে শ্রীরামপুরের গাঙ্গুলি বাগানে শুরু হয়েছিল এই পুজোর। তৎকালীন এক ঝাঁক তরুণ এই পুজো শুরু করেছিলেন। দুষ্কৃতীদের দৌরাত্ম থেকে পাড়াকে রক্ষা করতে শ্রীরামপুরের গাঙ্গুলি বাগানে মহেশ নেতাজি ক্লাবের উদ্যোগে কালীপুজো শুরু হয়েছিল। ৫০ বছর ধরে সেই পুজো হয়ে চলেছে নিয়ম মেনে।

এই পুজোকে আঁকড়ে ধরেছিল স্থানীয় সুতাকল, চটকল ও ছোট দোকান চালিয়ে সংসার চালানো পরিবারের তরুণরা একজোট হয়ে থাকতে শুরু করেছিলেন।। রাজনৈতিক অস্থির পরিস্থিতির মধ্যেও নিজেদের একত্রতা বজায় রাখতে পেরেছিল। কোনভাবেই রাজনীতির পরিস্থিতি আঁচ ফেলতে পারেনি নেতাজী ক্লাব এলাকায়। স্থানীয়রা বিশ্বাস করেন ধুম্রবর্ণের মা কালী সমস্ত বিপদ থেকে রক্ষা করবে তাঁদের। সেই থেকে ধুম্রবর্ণে মায়ের পূজো হয়ে আসছে।

মাত্র ১২ টাকা দিয়ে পুজোর সূচনা হয়েছিল। তবে পুজোর সূচনা খুব একটা সহজ ছিল না। প্রথমবার পূজো ভালোমতো হলেও দ্বিতীয় বছর কিছু অসাধু ব্যক্তি পুজোর জমি বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল। কিন্তু পাড়ার সকলে এক হয়ে থাকায় জমি বিক্রির ষড়যন্ত্র মাঠে মারা যায়। এখন মায়ের স্থায়ী মন্দির তৈরি হয়েছে। দায়িত্ব পেয়েছে নতুন প্রজন্ম। যারা পুজোর সূচনা করেছিলেন, তারা আজ স্মৃতির পাতা খোঁজেন । সময় বদলেছে, সমাজও বদলেছে। কিন্তু এখানকার পরিস্থিতি এখন আগের থেকে অনেক ভালো। পুরনোদের পাশাপাশি রয়েছেন নতুনরাও। জানা গিয়েছে, প্রয়াতদের শ্রদ্ধা জানিয়ে এবার পুজোয় থ্যালাসেমিয়া মুক্ত সমাজের অঙ্গীকার করা হবে। বিয়ের আগে কুষ্টি বিচার না করে রক্ত পরীক্ষার আবেদন রাখা হবে।

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

‘এখনই রাজনীতিতে নামার সময় নয়’, CJP-র ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা অভিজিৎ দীপকের

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

হিমাচলে বাড়ি ভেঙে প্রাণ গেল মা-মেয়ের, গুরুতর আহত ২ শিশু

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইকের সামনে এসে দাঁড়ল আগ্রাসী চিতা, তারপর…

বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?