“মহাত্মা গান্ধী দেশদ্রোহী”, ভোট প্রচারে গিয়ে বললেন বিজেপি প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, ধূপগুড়ি:“মহাত্মা গান্ধী দেশদ্রোহী”, ভোট প্রচারে গিয়ে একথা বললেন বিজেপি প্রার্থী। ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল।জানা গেছে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়(BJP Candidate Naresh Roy) শনিবার সন্ধ্যায় বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালাচ্ছিলেন। সেসময় একটি কর্মী সভায় বক্তব্য রাখছিলেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ওই মহাত্মা গান্ধী যাকে মহাত্মা গান্ধী বলছি আমরা -ও দেশদ্রোহী।কংগ্রেস দেশটাকে ভাগ করেছে। দেশদ্রোহীতা করেছে। দেশ ভাগ করে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে।”

এদিকে ভাইরাল এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ সিং বলেন,”ধিক্কার জানাই এই বক্তব্যের। সন্দেহ হচ্ছে তিনি সেনাকর্মী ছিলেন কিনা। তিনি ভারতবাসী কিনা। উনি যে কালকে আরো কি বলবেন সেই অপেক্ষায় থাকুন। আমরা ধিক্কার জানাই যে বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে যে ভারতের ইতিহাস জানে না।এটা ধূপগুড়িবাসী হিসেবে লজ্জার।”

এবিষয়ে বিজেপির জেলা সম্পাদক চন্দন দত্ত বলেন,” কি বলেছে আমি দেখিনি, আমি জানি না।”এদিকে বিজেপির পোস্টার ব্যানারে দেখা যাচ্ছে ‘বিশিষ্ট দেশসেবক তথা প্রাক্তন সেনাকর্মী নরেশ রায়। আর সেই বিজেপি প্রার্থী কিনা বলছেন মহাত্মা গান্ধী দেশদ্রোহী। তবে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা। কিন্তু আপাতত এই শব্দ উচ্চারণকে কেন্দ্র করে ধুপগুড়ির রাজনীতির আঙিনা তপ্ত হয়ে উঠেছে।একজন প্রাক্তন সেনা কর্মী হয়ে কিভাবে মহাত্মা গান্ধীকে(Mahatma Gandhi) দেশদ্রোহী বলতে পারেন এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ধূপগুড়ি এলাকা জুড়ে।

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর