কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি : ফলতার পুনর্নির্বাচনের ফল দেখে ডায়মন্ড হারবার মডেলের প্রসঙ্গ তুলে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের আগেই ফল বুঝতে পেরে ময়দান থেকে একপ্রকার পালিয়ে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। গণনা চলাকালীন প্রথম থেকেই চালকের আসনে ছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল তাঁর ধারে কাছে নেই। উল্টে বামেরা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। এরপরেই তৃণমূলের ফল দেখে সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী। এককথায় ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরে গিয়েছে।

নিজের সমাজমাধ্যমে তিনি লিখেছেন, কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে। ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে বিপুল জনাদেশ দিয়ে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার মানুষকে প্রণাম। ফলতার ভোটারদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞ। বিজেপির প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলেন, জয়ের ব্যবধান ১ লক্ষ আট হাজার পেরিয়েছে। উন্নয়নের মাধ্যমে এই ঋণ শোধ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সোনার ফলতা গড়ার জন্য তাঁরা দায়বদ্ধ।

 

তৃণমূলকে নীতি-আদর্শহীন দল বলে কটাক্ষ করে তিনি লিখেছেন, মাফিয়া কোম্পানিতে রূপান্তরিত হয়েছিল, ক্ষমতা হারাতেই তার কঙ্কালসার দশা উন্মোচিত হয়েছে। রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে সরকারি ধন লুঠ, মানুষের কষ্টার্জিত অর্থ তোলাবাজি, সিন্ডিকেট ও থ্রেট কালচারের মাধ্যমে কেড়ে নিয়ে এই দলের নেতারা ধরাকে সরা জ্ঞান করেছিল। এরপর তিনি আরও লিখেছেন, প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত, এমন কোনও অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কসুর করেনি এই ‘বাঘের ছাল পরিহিত বেড়াল’। ফলস্বরূপ, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে দেড় লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। ১৫ বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হল।

তাঁর কথায়, এটা শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘযাত্রা এবার অতিক্রম করতে হবে। তৃণমূল ইতিমধ্যেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ‘নোটা’-র কাছেও পরাজিত হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও এই জমজমাট লড়াই প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন পশ্চিমবঙ্গবাসী।

লক্ষ্য প্লে অফের টিকিট, মুম্বইকে ২০৬ রানের টার্গেট দিল রাজস্থান

অ্যাকশন-কমেডিতে বাজিমাত করার পর এবার এলিয়েন থ্রিলারে অক্ষয় কুমার

বাংলায় ‘সেকেন্ড বয়’ সিপিএম, ফলতা পুনর্নির্বাচনে জামানত জব্দ স্বঘোষিত পুষ্পার

মহিলাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আইনজীবীকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপ

৯ বছরের শিশুকে ধর্ষণের পর নদীতে স্নান করিয়ে বাড়ি পৌঁছে দিল পড়শি ধর্ষক

দ্বিতীয় ময়নাতদন্তের পর ত্বিশা শর্মার মরদেহ তুলে দেওয়া হল পরিবারের হাতে

‘দিদি নং ওয়ান’-এর শুটে শ্বেতা-রুবেল, তবে কী শো ছাড়লেন ‘সঞ্চালিকা’ রচনা?

শুভেন্দুর কথা রাখল ফলতা, লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

নকল নথি বানিয়ে ভারতে বসবাস, হাওড়ায় গ্রেফতার বাংলাদেশি দম্পতি

সুদীপ পোল্লেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ছোড়া হল ডিম ও ছেঁড়া জুতো, উঠল ‘চোর চোর ‘স্লোগান

রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে, স্বপ্নের যাত্রা থিয়াগোর