ভোটের আগেই চালু সেবাশ্রয়, জন্মদিনে বড় ঘোষণা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগেই ডায়মন্ডহারবারে চালু হতে চলেছে সেবাশ্রয় ২ (Sebaashray-2)। শুক্রবার জন্মদিনের দিনেই মানুষের পাশের থাকার বার্তা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যেপাধ্যায় (Avishek Banerjee)। সাধারণ মানুষের বিপদে সবসময় থাকার অঙ্গীকার করলেন তিনি। নিজের এক্স হ্যান্ডেল এক্সপোস্ট করেছেন তিনি। আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই এই ঘোষণা করা হয়েছে। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ভোটের অঙ্ক মাথায় রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banerjee) এই ঘোষণা করেছেন বলে মনে করা হয়।

অভিষেক বন্দ্যওপাধ্যায় লিখেছেন, মানবসেবার কর্তব্যকে শিরোধার্য করে, স্বাস্থ্যসেবার মৌলিক অধিকারকে নিশ্চিত করতে আমি ‘সেবাশ্রয়’-এর উদ্যোগ গ্রহণ করেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভার সকল নাগরিক-সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য-পরিষেবা দিতে পেরে আমি অন্তরের অন্তস্তল থেকে খুশি হয়েছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মানুষের বিশ্বাস, আস্থা ও ভরসার নির্ভরযোগ্য সেবাস্থল হয়ে উঠেছিল ‘সেবাশ্রয়’। কথা দিয়েছিলাম, আবারও এই ‘সেবাশ্রয়’ ফিরবে।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে আবারও শুরু হচ্ছে ‘সেবাশ্রয় ২’ (Sebaashray-2)। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয় – এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’ ফিরছে আপনাদের জন্য। সকলের সুস্বাস্থ্য, আমাদের অঙ্গীকার।

 

শুক্রবার জন্মদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জন্মদিনের দিনেই মানুষকে বড় উপহার দিলেন তিনি। সেবাশ্রয় পরিষেবায় বহু মানুষ সুযোগ সুবিধা পেয়েছেন। এবার দ্বিতীয় ধাপেও সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।

 

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর