দিঘা , মন্দারমণি, তাজপুরের বিস্তীর্ণ এলাকায় প্রবল দুর্যোগের আশঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বুধবার বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু। পর্যটন শহর দিঘা(Digha) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পর্যটকদের সমুদ্রের নামতে দেওয়া হচ্ছে না।সকাল থেকে আকাশের মুখ ভার । সেই সঙ্গেই বইছে ঠাণ্ডা হাওয়া। কোথাও কোথাও আবার শুরু হয়েছে দু – এক পশলা বৃষ্টি । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বুধবার রাজ্যের প্রায় সকল জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও প্রাক বর্ষার জেরে বাংলায় আপাতত দুর্যোগের পূর্বাভাস ।উপকূলবর্তী জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি।

আগেই জানা গিয়েছিল, জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বর্ষা প্রবেশ করতে পারে। তবে তার আগেই একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ইতিমধ্যেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তি বৃদ্ধি করবে ও গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে।বুধবার থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে পূর্বাভাস। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দিঘা – মন্দারমনি – তাজপুর সর্বত্র প্রশাসন সতর্ক রয়েছে।

এদিকে,বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের অভিমুখ দিঘা থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানালেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক(DM) পূর্ণেন্দু মাঝি। তিনি জানান জেলা জুড়ে সতর্ক রয়েছে প্রশাসন। নিচু যেসব এলাকা আছে সেখানকার মানুষজনকে ভারী বৃষ্টি শুরু হলে নিরাপদ স্থানে সরানোর বন্দোবস্ত করা হয়েছে। পর্যটকদের দিঘা, মন্দারমনি ও তাজপুরে আগামী দুদিন সমুদ্রে না নামার জন্য আবেদন জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকিং চলছে, সাধারণ মানুষকে সতর্ক করতে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির