বর্ষবরণের আগে দিঘায় পর্যটকদের রেকর্ড পরিমাণ ভিড়, সৈকতে ঢুকতে লম্বা গাড়ির লাইন

Share:

নিজস্ব প্রতিনিধি দিঘা: শুক্রবার সকালে দিঘা সমুদ্র সৈকতে রেকর্ড পরিমাণ পর্যটকদের ভিড় নজরে এল। বিগত সব ছুটির ভিড়ের রেকর্ডকে ভেঙে দিয়েছে শুক্রবারের পর্যটকদের এই সমাগম। ওল্ড এবং নিউ দিঘায় (Digha)সব হোটেলের ঘর বুকিং আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত। যে কটা ঘর বাকি রয়েছে সেই হোটেলের ঘর পাওয়ার জন্য কার্যত প্রতিযোগিতা চলছে পর্যটকদের মধ্যে। শুক্রবার দিঘা শংকরপুর হোটেল ইয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২৫ ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি পর্যন্ত সমস্ত হোটেলে ঠাসা পর্যটক। দীঘা সমুদ্র সৈকতে এখন তিল ধারণের জায়গা নেই। এর মধ্যেই অনেকে এসে সমুদ্র সৈকতে এবং ঝাউবনে পিকনিক করছেন। দিনের শেষে তারা ফিরে যাচ্ছেন। নিউ এবং ওল্ড দিঘা মিলে ৮০০ টি হোটেল পরিষেবা দিচ্ছে। একাধিক ঝাঁ চকচকে আধুনিক হোটেল তৈরি হয়েছে। আধুনিক মানের পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে। ছুটির মরসুমে হোটেল গুলিতে যাতে অতিরিক্ত ঘর ভাড়া না নেওয়া হয় তার ওপর নজর রাখছে অ্যাসোসিয়েশন।

শুক্রবার সকাল থেকে কলকাতা থেকে দিঘা শহরে ঢোকার মুখে বাস এবং প্রাইভেট গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে। বহু পর্যটক ট্রেনে দিঘায় এসে পৌঁছেছেন। বর্ষবরণ এর আগে প্রতিবারই দিঘার সমুদ্র সৈকতে ভিড় হয়। কিন্তু এবার বড়দিন থেকে যেভাবে ভিড় বাড়তে শুরু করেছে তাতে হোটেল মালিকরা মনে করছেন দীঘায় জগন্নাথ মন্দির পর্যটকদের আকর্ষণ আরো বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয় বর্ষবরণের রাতে সমুদ্র সৈকতে নানা ধরনের অনুষ্ঠানের উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার। দিঘায় বিচ ফেস্টিভ্যালে ৩১শে ডিসেম্বরের রাতে থাকছেন নানা ধরনের চমক। অলিম্পিকের কায়দায় ৩১ ডিসেম্বর রাতে সমুদ্র সৈকতে আতশবাজি প্রদর্শনী হবে এবার। সমুদ্রের বুকে একটি ভাসমান জেটি থেকে এই পরিবেশবান্ধব গ্রীন বাজির প্রদর্শনী হবে। বড়দিন থেকেই গোটা সমুদ্র সৈকত আলোকমালায় সেজে উঠেছে। দেখে না মনে হচ্ছে চলে যায় ওল্ড এবং নিউ দিঘায় হোটেলের পাশাপাশি রঙিন আলোয় জগন্নাথ ধাম থেকে রাস্তাঘাট সব সাজিয়ে তোলা হয়েছে। এদিকে দীঘার সমুদ্র সৈকতে অতিরিক্ত ভিড়ের দরুন পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার(Act, S.P.) মিথুন কুমার দে জানিয়েছেন, দিঘা সৈকত জুড়ে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পর্যটন কেন্দ্রকে যানজট মুক্ত রাখতে বাস ও বড় গাড়িগুলোকে ওল্ড দিঘার বদলে বাইপাস দিয়ে নিউ দিঘায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। বর্ষবরণের রাতে দিঘা শহরে টোটো প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। সাতটি জায়গায় পার্কিং জোন তৈরি করা হয়েছে। সমুদ্র সৈকতে ভিড়ের মধ্যে পর্যটকদের যাতে কেউ প্রতারিত করতে না পারে তার জন্য সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। দিঘায় কোন হোটেল যাতে বাড়তি ভাড়া না নেয় তার ওপর নজর রাখছে পুলিশ। কোন পর্যটক অতিরিক্ত ঘর ভাড়া দিচ্ছে বলে অভিযোগ করলে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। দিঘা সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে ‘হেল্প ডেক্স'(Help Desk) খোলা হয়েছে। নতুন বছর শুরু হতে আর পাঁচ দিন বাকি, কিন্তু বর্ষ ছেলেদের শীতের মরশুমে দিঘা এখন পর্যটকদের ভিড়ে ঠাসা।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL