উল্টোরথে দিঘায় জনজোয়ার, মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরলেন জগন্নাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় রথ যাত্রায় উন্মাদনা তুঙ্গে। গোটা দিঘা সৈকত শহর মেতেছে উৎসবে। উল্টো রথে উন্মাদনা তুঙ্গে। ভক্তদের ঢল নেমেছে দিঘা সমুদ্র সৈকতে।দিঘায় (Digha)উল্টোরথে লোকারণ্য । মাসির বাড়ি থেকে ঘরে ফিরছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।উল্টোরথের দিনও মাসির বাড়ি কমিটির তরফ থেকে ১০ হাজার মানুষকে অন্নপ্রসাদ বিতরণ করা হয়। সৈকত শহরে উল্টোরথে লক্ষাধিক মানুষের সমাগমে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরছেন জগন্নাথদেব, বলরাম, সুভদ্রা।

প্রভুর ফিরতি যাত্রার সমস্তরকম আয়োজন শেষ করে ফেলেছেন দিঘা জগন্নাথ মন্দির ট্রাষ্ট কমিটি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভিড় জমতে শুরু করেছে শহরে। আঁটোসাট নিরাপত্তা সৈকতনগরীজুড়ে। পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্বাস্থ্য দফতরের কর্মীরা সকাল থেকেই মোতায়েন রয়েছেন। রয়েছে এয়ার অ্যাম্বুল্যান্স(Air Ambulance)। আলোক শয্যায় সেজে উঠেছে গোটা সৈকত শহর। মাসির বাড়ি থেকে রথে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা।

উল্টো রথে রীতি নিয়ম মেনে পুজো পাঠ করা হয়। দিঘায় উল্টো রথে উপস্থিত ছিলেন হাজার হাজার পর্যটক। রথযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। উল্টো রথে মুখ্যমন্ত্রী না এলেও উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক নেতা-মন্ত্রীরা। তাদের ঘিরে ছিল কড়া নিরাপত্তাবলয়।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে দিঘায় জগন্নাথ মন্দির হওয়ার পর এ বছরই প্রথম সেখানে রথের আয়োজন করা হয়। রথযাত্রার সোনার ঝাড়ু দিয়ে নাস্তা পরিষ্কার করে রথে রশিতে টান দিয়ে রথযাত্রা সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(CM Mamata B। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল দিঘা সমুদ্র সৈকতে। ইতিমধ্যে দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ গোটা রাজ্যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি