জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

রাস্তায় গড়াগড়ি খাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড, দেখা মাত্রই চাঞ্চল্যের সৃষ্টি নদিয়ার শান্তিপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় গড়াগড়ি খাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল রেশন কার্ড, দেখা মাত্রই চাঞ্চল্যের সৃষ্টি নদিয়ার শান্তিপুরে। জানা গিয়েছে, গতকাল বুধবার (২২ জুলাই) বিকেলে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড থেকে প্রায় ৩০টি ডিজিটাল রেশন কার্ড পাওয়া যায়। যা দেখা মাত্রই তড়িঘড়ি পুলিশকে খবর দেন এলাকার বাসিন্দারা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ ও শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল। জানা গিয়েছে, উদ্ধার হওয়া রেশন কার্ডগুলির অধিকাংশই নবলা এবং বেলঘড়িয়া ১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার। তবে এগুলি বৈধ নাকি অবৈধ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল। তাঁর অভিযোগ, এর পিছনে দালাল চক্রের হাত রয়েছে। বর্তমানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে অডিট চলছে। সেই পরিস্থিতিতে দালাল চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই প্রমাণ লোপাট বা বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন।

তবে দিনের আলোয় জাতীয় সড়কের ধারে এই ভাবে সরকারি ডিজিটাল রেশন কার্ড পড়ে থাকার ঘটনায় বিস্মিত স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই কার্ডগুলি সেখানে ফেলে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া রেশন কার্ডগুলির উৎস, বৈধতা এবং কীভাবে সেগুলি সেখানে পৌঁছল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ফুলিয়া এলাকায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?