মা ক্যান্টিন এবার থেকে মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের জমানায় চালু হওয়া মা ক্য়ান্টিন প্রকল্পের নাম বদল। আজ, বুধবার নবান্ন সভাঘর থেকে নতুন নাম ঘোষণা করলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে মা-আহার। রাজ্যজুড়ে ৫০০টি মা-আহার কেন্দ্র চলবে। যাতে ৫ টাকার বিনিময়ে সপ্তাহে দুদিন ডিম ভাত ও দুদিন মাছ ভাত পাওয়া যাবে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

ইতিমধ্যেই রাজ্যে ১২০টির বেশি মা ক্য়ান্টিন চালু রয়েছে। যেখানে দুপুরে ৫টাকার বিনিময়ে পেটপুরে ডিম ভাত খেতে পারে আমজনতা। এবার থেকে সেই মা ক্যান্টিনের নাম বদলে হচ্ছে মা-আহার। তবে এবার ৫ টাকার বিনিময়ে শুধুই ডিম ভাত নয়, মাছও সপ্তাহে দুদিন করে পাওয়া যাবে। বাকি দুদিন ডিম ভাত। সপ্তাহে বাকি তিনদিন বিশুদ্ধ নিরামিষ পদ পাওয়া যাবে মা-আহার কেন্দ্র থেকে। আগামীতে ৫০০টি মা-আহার কেন্দ্র চালু হবে রাজ্যজুড়ে, এদিন এমনটাই ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভা ও সরকারি হাসপাতালের মধ্যে থাকা মা ক্যান্টিনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। অনেক জায়গায় বন্ধ করে দেওয়া হয় এই ক্যান্টিন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন কোনও প্রকল্পই বন্ধ হবে না। সব প্রকল্প চলবে। সেইমতো মা ক্যান্টিন প্রকল্পও বন্ধ করেনি বিজেপি সরকার। উল্টে এই প্রকল্পে বাড়তি সুযোগ সুবিধা যোগ করে নাম বদলে দেওয়া হয়েছে।

আরও পডুন: তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

পশ্চিমবঙ্গের গরিব ও দুঃস্থ মানুষদের মাত্র ৫ টাকায় দুপুরের খাবার দেওয়ার জন্য ২০২১ সালে মা ক্যান্টিন প্রকল্পটি চালু করে তৃণমূল কংগ্রেসের সরকার। এতদিন মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। এবার থেকে সপ্তাহে দুদিন ডিমের বদলে মাছও দেওয়া হবে।

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

১.১৪ লক্ষ টাকা বেতনের সরকারি চাকরি, জেনে নিন আবেদন পদ্ধতি

চড়-পাল্টা চড়, মিছিল ছেড়ে প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে দুই মহিলা কংগ্রেস নেত্রী

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর