ঝাড়গ্রাম আদালতে হঠাৎ হাজির দিলীপ ঘোষ, শুরু মামলার শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম : বুধবার ঝাড়গ্রাম আদালতে হাজির হন দিলীপ ঘোষ।ঝাড়গ্রাম পিএস কেস নং ১৬৮/১৬বর্তমানে ৩৪১,৫০৫(সি),৫০৬,৫০৭,১২০বি ধারায় মামলা বিচারাধীন। যার সাক্ষ্য গ্রহন শুরু হবে।সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য এর অভিযোগ এর জেরে ঝাড়গ্রাম থানায় তৃনমূলের তরফে এই মামলা করা হয় দিলিপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে।বুধবার তাতেই হাজিরা দিতে আসেন দিলীপ ঘোষ।

এমপি এমএলএ স্পেশাল কোর্ট বিধান নগরে এই কেসটির এতদিন শুনানি হচ্ছিল।১১জনের সাক্ষ্য গ্রহণ এর পর ঝাড়গ্রাম(Jhargarm) এর জেএম কোর্টে ট্রানসফার হয়েছে সেই মামলা। এই কেসের সাথে ২৫/২৭ আর্মস অ্যাক্ট দেওয়া হলেও পরবর্তী সময়ে চার্জশিটে তার কোনো উল্লেখ করেনি পুলিশ।আদালত থেকে বেরিয়ে আশাকর্মী প্রসঙ্গে দিলীপ ঘোষ(Dilip Ghosh) বলেন, এভাবে ওদের আটকে রাখতে পারবে না রাজ্য সরকার।

পুলিশ দিয়ে বাঁচার চেষ্টা করছে। সেটা পারবে না।সিএএ প্রসঙ্গে দিলীপ বলেন ,হাজার হাজার লোক সিএএ তে ফর্ম ফিলাপ করছে। তারা নাগরিকত্ব পাবেন। যে অপপ্রচার হচ্ছে তা মিথ্যা বলে প্রমাণিত হবে। এদিন দিলীপ ঘোষের হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বরে ভিড় ছিল নজরে পড়ার মত। আইনজীবীদের সঙ্গে আলোচনার পাশাপাশি দলীয় কর্মীরা সেখানে এলে তাদের সঙ্গে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, ২০১৬ সালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মিথ্যে মামলা করা হয়েছিল। সেই মামলা চলছিল সল্টলেক আদালতে। সেখান থেকে সেই মামলা বদলি হয়ে ঝাড়গ্রাম আদালতে এসেছে। মামলার সবার সাক্ষ্য হয়ে গেছে। সরকারি আইনজীবী সাক্ষ্য হলে এই মামলার রায় দেবেন বিচারক। আশা কর্মীদের পুলিশ দিয়ে আটকে রাখা যাবে না বলে দাবি করেন দিলীপ ঘোষ। সি এএতে লক্ষ লক্ষ মানুষ আবেদন করছেন। প্রত্যেকেই নাগরিকত্ব পাবেন দাবি করেন দিলীপ ঘোষ।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া