‘আমি বাংলার দায়িত্বে নেই, দল জিতিয়ে দেখান’, শুভেন্দু- সুকান্তকে চ্যালেঞ্জ দিলীপের

দিলীপ ঘোষ বলেন, ৪০ শতাংশ ভোট পেয়ে দেখালে তিনি মেনে নেবেন ওঁদের কথা। বলেছেন, তিনি ভুল করে থাকলে দল এগাতে পারত না।

Share:

নিজস্ব প্রতিনিধি: কটাক্ষ করে বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (DILIP GHOSH) বিঁধেছেন নিজের দলের নেতাদেরকেই। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির নিশানায় বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (SUKANTA MAJUMDER) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (SUVENDU ADHIKARY)। রাজনৈতিক মহল অন্তত এমনটাই মনে করছে। দিলীপ ঘোষ বলেন, ‘তাঁদের ইচ্ছা পূর্ণ হয়েছে’। এরপরেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। বলেন, ‘আমি বাংলার দায়িত্বে নেই। দল জিতিয়ে দেখান এবার’। শুধু তাই নয় এদিন দিলীপ ঘোষ বলেন, ৪০ শতাংশ ভোট পেয়ে দেখালে তিনি মেনে নেবেন ওঁদের কথা। বলেন, নাহলে তিনি ভাববেন ওঁরাই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে শেষ করে দিচ্ছেন। অবশ্য কারও নাম না করেই এদিন বিস্ফোরক হন দিলীপ ঘোষ। রাজনৈতিক মহলের মতে, এই চ্যালেঞ্জ শুভেন্দু ও সুকান্তের উদ্দেশ্যেই। এমনকি বিজেপির অন্দরেও শোনা যাচ্ছে এই কথাই। 

উল্লেখ্য, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর বিজেপি যেখানেই তাঁকে দায়িত্ব দিয়েছে, সেখানেই নেমে এসেছে দলে ধস। পুর নির্বাচন হোক বা উপ নির্বাচন ব্যর্থ শুভেন্দু। সম্প্রতি তাঁর গড় থেকেই ২০০ জন দলীয় কর্মী গণ ইস্তফার হুমকি দিয়েছেন। আবার বারবার কথায় কথায় যুদ্ধ হয়েছে দিলীপ ও সুকান্তের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (AMIT SHAH) সফরেও সবসময় দেখা গিয়েছে শুভেন্দু ও সুকান্তকে। দেখা মেলেনি দিলীপের। সেবারেও অভিমানী ছিলেন স্পষ্ট বক্তা দিলীপ। আর এদিন বিস্ফোরক হয়ে ছুঁড়লেন চ্যালেঞ্জ। অবশ্য তাঁর পাশে দাঁড়িয়েছেন  লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, দিলীপ ঘোষ বাংলার নেতা। বাংলাতেই থাকবেন। 

এর আগেও ‘নব্য’ ও ‘তৎকাল’ বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলীপ। বলেছিলেন, দলে পুরানোদের গুরুত্ব দেওয়া উচিৎ। নাম না করে শুভেন্দুকেও আক্রমণ করেছিলেন তিনি। সুকান্ত প্রসঙ্গে বলেছিলেন, অভিজ্ঞতা কম। সম্প্রতি দিলীপ ঘোষ স্পষ্ট করে এও বলেছিলেন, তিনি কোথাও যাবেন না। থাকবেন বাংলাতেই। 

উল্লেখ্য, ৭ জুন কলকাতায় দলের কার্যকারিণী বৈঠক করতে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP NADDA)। সূত্রের খবর, ১ দিন আগেই রাজ্যের রাজধানীতে চলে আসবেন তিনি। তাঁর সফরের আগেই দিলীপ ঘোষ হয়ে উঠেছেন বিস্ফোরক। বলেছেন, তিনি ভুল করে থাকলে দল এগাতে পারত না। গেরুয়া শিবিরে যোগ দেওয়া নেতাদের নাম না নিয়ে কটাক্ষ করে বলেছেন, যোগ্যতা নেই- নাম মুখে নেন না- পাত্তা দেন না। আরও প্রশ্ন করেন, তাঁরা দলকে কী দিয়েছেন? 

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং