হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: উত্তরবঙ্গের ডুয়ার্সে সফরে এসে গরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারি অরণ্যের প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী উপভোগ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ(Minister Dilip Ghosh)।শুক্রবার সকালে সস্ত্রীক জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। তাঁর এই সফরকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থক এবং বন দফতরের আধিকারিকদের মধ্যেও উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়।জানা গিয়েছে, ডুয়ার্স(Dooars) সফরে এসে চাপরামারি বন বাংলোতে রাত্রিযাপন করেন মন্ত্রী। শুক্রবার ভোরে তাঁকে জঙ্গলের রাস্তা ধরে প্রাতঃভ্রমণ করতে দেখা যায়। এরপর স্থানীয় একটি চায়ের দোকানে বসে চায়ের আড্ডায়ও অংশ নেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাবার্তাও বলতে দেখা যায় তাঁকে।সেখান থেকে তিনি যান গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন গাছবাড়ি এলাকায়।

সেখানে বন দফতরের পোষ্য কুনকি হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারিতে অংশ নেন দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু দেবী। তাঁদের সঙ্গে ছিলেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পুণা ভেঙরা।হাতির পিঠে জঙ্গলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তাঁরা এবং বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থলের পরিবেশ উপভোগ করেন। সফরের সময় হাতিদের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় মন্ত্রীকে। শুধু তাই নয়, হাতিদের কলা খাইয়ে তাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। বন দফতরের পক্ষ থেকে হাতিদের আনুষ্ঠানিক পূজার ব্যবস্থাও করা হয়।এই সময় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বন বিভাগের সহকারী বনাধিকারিক রাজীব দে সহ বন দফতরের অন্যান্য আধিকারিকরা। মন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল।

ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য, নদী, অরণ্য এবং বন্যপ্রাণীর কাছাকাছি এসে সময় কাটিয়ে বেশ উচ্ছ্বসিত ও মুগ্ধ দেখা যায় দিলীপ ঘোষকে। সূত্রের খবর, ডুয়ার্স সফর শেষে তাঁর শিলিগুড়িতে একাধিক সাংগঠনিক ও প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। পরে তিনি পাহাড়েও রাত্রিযাপন করবেন বলে জানা গিয়েছে।ডুয়ার্সের প্রকৃতি ও বনজ সম্পদের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং পর্যটনের প্রসারে এই ধরনের সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করছেন বন দফতরের আধিকারিকরা।

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের