কাশির নিষিদ্ধ সিরাপ পাচার করতে গিয়ে দিনহাটায় গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি,দিনহাটা: প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জ থানা(Sahebganj P.S.)। এই কাশির সিরাপ পাচারের অভিযোগে গ্রেফতার হয় বিজেপির এক নেতা। পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে সাহেবগঞ্জ এলাকায় ৭৯ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ এক ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশ। তাঁর নাম সুকুমার বর্মণ(Sukumar Barman) । তাঁর বাড়ি সিতাইয়ের শিলদুয়ার এলাকায়। ধৃত সুকুমার সিতাই বিধানসভার বিজেপির এক নম্বর মণ্ডলের সভাপতি। বিধানসভা ভোটের আগে তাদের নেতাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পদ্ম শিবিরের।

ধৃত বিজেপি নেতার স্ত্রী শিবানী বর্মণের অভিযোগ, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে তাঁর স্বামী নিখোঁজ। বেলা আড়াইটা নাগাদ স্থানীয় এলাকা থেকে পুলিশ তাঁর স্বামীকে নিয়ে যায়। সিতাই থানায় গিয়ে খোঁজাখুঁজি করেও তিনি তাঁর স্বামীকে খুঁজে পাননি। পরে মিসিং ডায়েরি(Missing Diary) করেন। এরপর তিনি শোনেন স্বামীকে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে সাহেবগঞ্জ থানা। কিন্তু কোন সন্ধান মেলেনি তাঁর। কোচবিহার বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মণ বলেন, সুকুমার বর্মণকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ প্রশাসনের কাছে আমরা আগে খোঁজ খবর নিয়েছিলাম। গ্রেফতারি কথা প্রথমে পুলিশ অস্বীকার করেছিল। তৃণমূল নেতারা পুলিশের সহযোগিতা নিয়ে বিজেপির নেতা- কর্মীদের মাদক পাচার মামলায় গ্রেফতার করাচ্ছে।

নির্বাচনে আগে বিজেপি সক্রিয় নেতা- কর্মীরা যাতে জেল থেকে ছাড়া না পান সেই চেষ্টা চালাচ্ছে ।পাল্টা শাসক শিবিরের তরফে তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া(MP Jagadish Chandra Barma) বলেন, কেউ যদি মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকেন সেই ব্যক্তি তৃণমূল হন বা বিজেপি আইন আইনের পথেই চলবে।পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপির নেতা- কর্মীদের গ্রেফতার করানো ঘৃণ্য মানসিকতা তৃণমূলের নেই। অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে জিজ্ঞাসাবাদের সময় ধৃত বিজেপির নেতা তিনি যে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের সঙ্গে যুক্ত সেই কথা স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি ভিডিওগ্রাফি(Videography) হয়েছে। মাদক বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত চলছে।

ভাঙাচোরা কুড়িয়ে দিন কাটানো বৃদ্ধের ব্যাঙ্কে মিলল ৫০ লক্ষ টাকা, কীভাবে সম্ভব?

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

‘এজেন্টদের বুথে বসতে দেওয়া হচ্ছে না’, নন্দীগ্রামে ভোটের শুরুতেই দাবি মিলন প্রধানের

কৃষ্ণসাগরে জাহাজে রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির