বাংলাদেশের অস্থিরতার মাঝেই বাংলার সীমান্তে পাকিস্তানের মর্টার, গ্রামগুলিতে চূড়ান্ত সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: দিনহাটার ভারত – বাংলাদেশ সীমান্তের ঝিকরি গ্রামে পাকিস্তানি মর্টার সেল উদ্ধার। স্থানীয় কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুড়ছিল সেসময় তিনি মর্টারটি দেখতে পান। পরবর্তীতে সাধারণ মানুষের কোনরূপ ক্ষতি যাতে না হয় তাই বিএসএফ সেই জায়গাটিকে সংরক্ষিত করে রাখে। পুলিশের প্রাথমিক ধারনা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল। বুধবার সকালে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে বোম স্কোয়াডের টিম এসে উদ্ধার করা মর্টার সেলটি(Motor cell) নিষ্ক্রিয় করে। এদিন মর্টার সেলটি নিষ্ক্রিয় করার সময় সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র, বিএসএফ ও সেনার আধিকারিকরা।

তবে দিনহাটার সীমান্তে পাকিস্তানি মর্টার সেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।বাংলাদেশের অস্থিরতার মাঝেই বাংলার সীমান্তে উদ্ধার পাকিস্তানের মর্টার। শেষমেশ ‘৭১-এর যুদ্ধের স্মৃতির উস্কানি, গ্রাম ঘিরে রাখে BSF।দিনহাটার সীমান্ত গ্রামের জমিতে উদ্ধার পাকিস্তানি মর্টার শেল, নিষ্ক্রিয় করল বিন্নাগুড়ী সেনা বোম স্কোয়াড টিম।বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে বাংলার সীমান্তবর্তী গ্রামগুলিতে চূড়ান্ত সতর্কতা। প্রশাসন, বিএসএফের(BSF) তরফ থেকেও চলছে কড়া নজরদারি। অনুপ্রবেশ রুখতে যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও। তার মধ্যেই ভয়ঙ্কর ঘটনা। চাষের কাজের প্রয়োজনে মাটি খুঁড়ছিলেন, তখনই চোখে পড়ে। খুব একটা বিশেষ পরিচিত ছিলেন না সেই বস্তু নিয়ে।

কিন্তু কিছু সন্দেহজনক মনে হওয়ায় ডেকে আনেন গ্রামবাসীদের। পরে বুঝতে পারেন সেটি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। ভারত- বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দিনহাটার ঝিকড়ি গ্রামে(Jhikri Village) মর্টার উদ্ধার। যা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে স্থানীয় কৃষক জমিতে ধানের বীজতলা তৈরির জন্য মাটি খুঁড়ছিলেন। সেসময় তিনি মর্টারটি দেখতে পান। মুহূর্তের মধ্যে গোটা গ্রামে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের ধারণা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনা সেটি ব্যবহার করেছিল। বুধবার বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প(Binnaguri Army Camp) থেকে বোম স্কোয়াডের লোকজন এসে উদ্ধার করা মর্টার সেলটি নিষ্ক্রিয় করে ।গোটা এলাকা ঘিরে রেখেছে বিএসএফ।এমনিতেই বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার মানুষজন অনুপ্রবেশ ইস্যুতে ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। তার মধ্যে পাকিস্তানি মর্টার উদ্ধার হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর