প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে জেলায় উৎসবের মেজাজে কার্নিভ্যাল

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। আবহাওয়া দফতর সূত্রে খবর শনিবার মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি হবে জেলা জুড়ে। প্রদীপ প্রজ্জ্বলন ও রাজ্য সংগীতের মধ্য দিয়ে শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধন করা হল মালদা(Malda) কার্নিভ্যালের। মালদা শহরের সুকান্ত মোড় থেকে রথবাড়ি মোড় পর্যন্ত অনুষ্ঠিত হয় কার্নিভ্যাল। অংশ নেন ইংরেজবাজার পৌরসভা ও পুরাতন মালদা পৌরসভা এলাকার কমপক্ষে ২৫ টি ক্লাব । মঞ্চ তৈরির পাশাপাশি রাস্তার উপর আঁকা হয় আলপনা। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গত কয়েক বছর ধরে মালদা জেলাতেও কার্নিভ্যালের আয়োজন করা হয়। ১২ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে নাচ-গান প্রদর্শন করেন শিল্পীরা। পুজা উদ্যোক্তারা দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা করে সুকান্ত মোড় থেকে রথবাড়ির দিকে এগিয়ে যান। কার্নিভ্যালে অংশগ্রহণকারী দলগুলিকে বাছাই করে পুরস্কার ঘোষণা করা হয়। কার্নিভ্যাল মঞ্চে উপস্থিত ছিলেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন , রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, বিধায়ক আব্দুর রহিম বক্সি, সমর মুখার্জী, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্ত্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরাঅপরদিকে,সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগরে জেলা প্রশাসনের তরফে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে শারদীয়া দুর্গোৎসবের পুজা কার্নিভ্যাল। শনিবার বিকেলে নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ থেকে কৃষ্ণনগর(Krishnanagar) পোস্ট অফিস মোড় হয়ে জলঙ্গী নদীর দিকে এগিয়ে যায় বিভিন্ন ক্লাব এবং বারোয়ারির প্রতিমা এবং শোভাযাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস,নদিয়া জেলার জেলাশাসক এস অরুন প্রসাদ, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আসিস মৌর্য, নদিয়া জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নদিয়া জেলার বিভিন্ন সরকারি আধিকারিকরা। এই কার্নিভ্যাল প্রায় ২১ টি পুজো কমিটি অংশগ্রহণ করে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। অনুষ্ঠানে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে,হাওড়া জেলায় চতুর্থ বর্ষে কার্নিভ্যাল ফরসা রোড থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জেলার বিধায়ক ও মন্ত্রী অরূপ রায় । জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এই কার্নিভ্যালে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার সহ বিভিন্ন বিভাগের সহযোগী কর্মীরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করে তোলেন।

কার্নিভ্যালের এই চতুর্থ সংস্করণে হাওড়ার বিভিন্ন পুজো কমিটির মধ্যে ১০টি পুজো অংশগ্রহণ করা করে।No1, বাল্টিকুরি নেতাজি বালাক সংঘNo 2, আরবীন্দা রোড পল্লী বাসি বৃন্দাNo 3,অরুপাড়া সর্ব জননীন দুর্গা উৎসব কমিটি (মিলান সংঘ)No 4, সালকিয়া সাধারণ দুর্গা পূজা জটাধারী পার্কNo 5, মধ্য মোহিয়ারী সর্বোজনীন দুর্গা উৎসব (অগ্রানি)No 6, পশ্চিম চৌগাছা সর্বজনীন দুর্গা উৎসব কমিটি (জগাছা শক্তি সংঘ) No 7, রামকৃষ্ণ স্বামীজি স্মৃতি সংঘNo 8, জনতা কল্যাণ সংঘNo 9 বানিপুর নাগরিক সমিতি
No 10, নতুন পল্লীর সর্ব জননী দুর্গা পূজা কমিটি । শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী নৃত্য-গানের মেলা দেখে দর্শকরা মুগ্ধ হন। সাঁকরাইল থানা আবাসন এবং বেল্বেদিয়া লাইন সম্মানীয় সমিতি Best awareness champion 50000,পঞ্চানন তলা সর্বজনীয় দুর্গা উৎসব বেলুড় হাওড়া হাওড়া থানা ওমেন্স হাউসিং সোসাইট Best theme 50000, best awareness display 50000, পুরস্কৃত করা হয়েছে। মন্ত্রী অরূপ রায় বলেন,পুলিশ কমিশনারের নেতৃত্বে নিরাপত্তা বাহিনী সজাগ থাকবে বলে এবং মিডিয়া বন্ধুদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা শুভেচ্ছা জানান হাওড়া বাসিকে তিনি। এদিকে,বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় মুর্শিদাবাদ জেলার পুজো কার্নিভ্যাল ২০২৫। শনিবার বিকেল বহরমপুরের ওয়াইএমএ ময়দানে দুর্গাপূজা কার্নিভ্যাল ২০২৫ শুরু হয়।এবারের পুজো কার্নিভ্যালে জেলায় মোট ১০ টি পুজো কমিটি অংশ গ্রহণ করবে। শান্তিপূর্ণভাবে কার্নিভ্যাল সম্পন্ন করার জন্য মাঠের চারদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। মাঠের উত্তর প্রান্ত থেকে এক একটি পুজো কমিটি তাদের শোভাযাত্রা সহযোগে মাঠের দক্ষিণ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। এরপর পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে একে একে গোরাবাজার কলেজ ঘাটের দিকে নিরঞ্জনের পথে এগিয়ে যায়। এদিনের কার্নিভ্যালে আদিবাসী নিত্য সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, বাল্যবিবাহ রোধ সহ বিভিন্ন ট্যাবলো প্রদর্শন করা হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজশ্রী মিত্র, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বিশ্বাস, মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ, লালগোলার বিধায়ক মহম্মদ আলী, বিধায়ক আশিস মার্জিত, বিধায়ক কানাই মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

অন্যান্য জেলার পাশাপাশি,উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসত,বসিরহাট, ব্যারাকপুর মহকুমায় দুর্গাপুজা কার্নিভ্যাল অনুষ্ঠিত হল মহাসমারহে। বারাসতের(Brasat) চাঁপাডালি মোড়ে জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত হয় এই দুর্গা পুজোর কার্নিভ্যাল। রাজ্য সরকারের আয়োজিত প্রতিযোগিতায় বিশিষ্ট বিচারক মন্ডলীর বিচারে সেরা শিরোপা পাওয়া প্রতিমা ও মন্ডপ সজ্জা নিয়ে উদ্যোক্তারা অংশ নেন এই মহতি কার্নিভ্যালে। মোট তেরোটি পুজা কমিটি সুসজ্জিত ট্যাবলো সহকারে এই কার্নিভ্যালে অংশ নেন। কার্নিভ্যাল দেখতে রাস্তার দুই ধারে হাজার হাজার মানুষের ভিড় জমে। কার্নিভ্যালকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কার্নিভ্যাল চলাকালীন যাতে কোনরকম অপ্রীতীকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করে জেলা প্রশাসন। বারাসতে চাঁপাডালি মোড়ের টাকি রোড এবং যশোর রোড জুড়ে এই কার্নিভ্যাল বিকেল চারটা থেকে শুরু হয়। তথ্য সংস্কৃতি দফতরের পক্ষ থেকে পুরুলিয়ার ছৌ নাচ, বাংলার ঢাক, আদিবাসী নৃত্য সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঞ্চের সামনে। কার্নিভ্যালে অতিথি হিসাবে অংশ নেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ,জেলা শাসক শরদ কুমার ত্রিবেদী, অতিরিক্ত জেলা শাসক(জেনারেল) অমিত মিশ্র, পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিগণ।

ঝাড়গ্রাম(Jhargram) জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য-সংস্কৃতি দফতরের সহযোগিতায় শনিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড়ে আয়োজিত হয় দুর্গাপুজোর বিশেষ কার্নিভ্যাল। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঝাড়গ্রাম শহর ও ঝাড়গ্রাম ব্লকের ১৩টি দুর্গাপূজা কমিটি তাঁদের প্রতিমা নিয়ে এই মহোৎসবে শামিল হন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের আমেজে ভরপুর হয়ে ওঠে গোটা শহর।কার্নিভ্যালে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল, ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা, ঝাড়গ্রামের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্তা, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতো,বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী সহ অন্যান্যরা ।দুর্গোৎসবের আনন্দকে আরও বর্ণময় করে তুলতেই এই মহা-আয়োজন বলে জানা গেছে।এদিকে,ছউ নাচের মাধ্যমে শুভ সূচনা হয় পূর্ব মেদিনীপুর জেলার দুর্গাপুজোর কার্নিভ্যাল।রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী,জেলাশাসক পূর্ণেন্দু মাজি ,জেলা পুলিশ সুপার সৌম্যাদিপ ভট্টাচার্য প্রদীপ প্রজ্জ্বলন করেন। এ বছর কার্নিভ্যালে অংশ নেয় ১৩ টি ক্লাব।বিক্ষিপ্ত বৃষ্টি চললেও দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া