‘শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না’ উত্তরকন্যা সফরে গিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গ সফরে গিয়ে আদিবাসীদের মধ্যে জমির পাট্টা বিলি করলেন তিনি। কয়েক জেলার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও হল তাঁর হাত দিয়ে। উত্তরের ৮টি জেলায় জমির পাট্টা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে বিঁধলেন তিনি। জানালেন কেন্দ্রের টাকা নেয় না রাজ্য, তারপরেও শ্রমিকদের টাকা আটকে রাখা হচ্ছে। তাই উত্তরবঙ্গে দাঁড়িয়ে বাংলার ভূমিকন্যার হুঁশিয়ারি, “শ্রমিকদের টাকা নিয়ে খেলবেন না।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “সব ভাষাকে গুরুত্ব দেয় রাজ্য।’ রাজ্যে শিক্ষা কতখানি এগিয়ে তা বোঝাতে বলেন। “পঞ্চানন বর্ম্মা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। তৈরি হয়েছে সংগ্রহশালা। ১ কোটি ৩৮ লক্ষের বেশি সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে। এ মাসের মধ্যে বাকি দিয়ে দেওয়া হবে। ক্লাস ইলেভেনে উঠলেই তরুণের স্বপ্ন স্মার্ট ফোন মিলবে। মেয়ে বিয়ে দেবেন না তাড়াতাড়ি, ওদের পড়তে দিন। ওরা কন্যাশ্রী পাবে। সরকারি স্কুলের সব মেয়ে কন্যাশ্রী পায়।”

দার্জিলিং কালিম্পংয়ের মানুষদের সুবিধার জন্য তিস্তাবাজার পেশক নতুন ব্রিজ তৈরি হচ্ছে। রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দার্জিলিং কালিম্পংয়ের মানুষদের সুবিধার জন্য তিস্তাবাজার পেশক নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আদিবাসীদের জন্য ছুটি দিচ্ছি করম পুজোয়। বাগান শ্রমিকদের বোনাসের ব্যবস্থা রাজ্যের। চা সুন্দরী প্রকল্পে শ্রমিকদের পাকা বাড়ি হবে। ১ লক্ষ ৫৫ হাজার মানুষ রাজ্যের দেওয়া নানা সুবিধা পাচ্ছেন। জলপাইগুড়ি জেলায় ৪০০ কোটির প্রকল্প চালু করা হয়েছে। ময়নাগুড়ি আইআইটি সংস্কার হয়েছে”

এ রাজ্য অনেক দিক থেকে এগিয়ে, তা বারবার প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি বলেছেন, “জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, মাল সহ বহু এলাকায় নয়া রাস্তা তৈরি হয়েছে। গাজল ডোবার নাম দেওয়া হয়েছে ভোরের আলো। আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না। সব রাজ্যের টাকা দিয়ে করি।”

তারপরেই উঠে এসেছে বাংলার বন্যার কথা। ডিভিসি ও কেন্দ্রীয় সরকারের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, “ডিভিসি অকারণে জল ছাড়ায় ভাসছে দক্ষিণবঙ্গ। ইন্দো ভূটান রেইভার কমিশনে বাদ বাংলা। এদিকে ভূটানের জলে ভাসে উত্তরের বিস্তীর্ণ এলাকা। আমরা শুধু জল নেব, আর কিছু পাবো না? বারবার বলা সত্ত্বেও বাংলাকে বাদ দেওয়া হয়।”

বুধবার উত্তরবঙ্গ থেকেও বাংলার ‘নিজের’ মেয়ে গর্জে উঠেছেন পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার নিয়ে। তাঁর কথায়, “অসম থেকে নোটিস পাঠানো হচ্ছে এ’রাজ্যে। বাংলায় কথা বললেই অত্যাচার। পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে। বাংলায় কথা বললে বাংলাদেশে পাঠানো হচ্ছে।” তারপরেই মমতার হুঙ্কার, “বাংলাকে বাংলাই চালাবে, দিল্লি নয়। দিল্লির ভিক্ষা চাই না। বিরোধীদের সব টাকা প্রচারেই বেরিয়ে যায়।” এইভাবেই কার্যত একের পর এক আক্রমণের তীরে উত্তরবঙ্গ থেকে বিরোধীদের বিদ্ধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবেশী রাষ্ট্র নেপালে অশান্তি নিয়ে চিন্তিত মমতা। চিন্তা প্রকাশ পেয়েছে তাঁর কথাতেই। তিনি বলেছেন, “প্রতিবেশী রাষ্ট্র নেপালে অশান্তি হচ্ছে গতকাল সারারাত সচিওবালয়ে ছিলাম। আমাদের বন্ধুদেশে এমন কিছু ব্যবস্থা হোক যাতে ওরাও ভাল থাকে আমরাও ভাল থাকি। প্রতিবেশীরা ভাল থাকলে আমরাও ভাল থাকব।”

রানাঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

যুগলের ঘর বাঁধার স্বপ্ন পুড়িয়ে ছারখার করে দিল লখনউয়ের কোচিং সেন্টারের আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা