দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহিলাদের নিরাপত্তাহীনতায় শীর্ষে ডবল ইঞ্জিন সরকার, তোপ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, মথুরাপুর : মহিলাদের নিরাপত্তাহীনতায় শীর্ষে ডবল ইঞ্জিন সরকার। উত্তর প্রদেশে সব থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে মথুরাপুর থেকে এই ভাবেই বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতেই নারী নির্যাতন সব থেকে এগিয়ে। অপরাধে নিরিখে প্রথম তিনেই রয়েছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, অমিত শাহ বলছেন বাংলায় নারীদের নিরাপত্তা নেই। তাঁরা সোনার বাংলা করবে। আইন শৃঙ্খলা উন্নত করবে। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে এনসিআরবি গত সেপ্টেম্বর মাসে তথ্য প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, মহিলাদের ওপরে সমস্ত নির্যাতন ও অপরাধের ক্ষেত্রে এগিয়ে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য। প্রথমেই রয়েছে উত্তরপ্রদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে প্রথম পুরস্কার পাবে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য। নারীদের বিরুদ্ধে নির্যাতনের পরিসংখ্যান প্রকাশ করে বলেছেন, উত্তরপ্রদেশে ৬৩ হাজার  ৩৮১, মহারাষ্ট্রে ৪৭ হাজার ১০১, রাজস্থানে ৪৫ হাজার ৪৫০ ঘটনা ঘটেছে।

তাঁর অভিযোগ, ধর্ষণের ঘটনায় সব থেকে এগিয়ে রাজস্থান। দ্বিতীয়স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, তৃতীয়স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। ধর্ষণের ঘটনাতেও শীর্ষে বিজেপি শাসিত সরকার। পাশাপাশি পণের জন্য মহিলাদের খুনের ঘটনাতেও প্রথম ৩ স্থানে রয়েছে বিজেপি শাসিত সরকার। প্রথস্থানে উত্তরপ্রদেশ, দ্বিতীয়স্থানে বিহার, তৃতীয়স্থানে মধ্যপ্রদেশ। দিল্লিতেও মহিলাদের ওপরে নির্যাতনের ঘটনা রেকর্ড করেছে। অমিত শাহের আইন শৃঙ্খলার প্রসঙ্গেও নিশানা করেছেন। ৫দিন আগে যেভাবে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, সেইভাবেই রবিবার জবাব দিলেন অভিষেক। তাঁর কথায় নারী শক্তি সঙ্গে থাকলে কেউ হারাতে পারবে না। তিনি বলেছেন, দেশের স্বারাষ্ট্রমন্ত্রী সভা করেছিলেন এখানেই। ৩০ মিনিট বক্তব্য রেখেছিলেন। লোক তেমন ছিল না সেদিন। তাই মাঠের ছবি দেখানো হয়নি। ৫দিন পরে সেখানেই মিটিং করছে তৃণমূল। এটা ট্রেলার দেখানো হয়েছে, সিনেমা মে মাসে দেখানো হবে।

Published by:

Share Link:

More Releted News:

LIVE

মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের ২৩১ নম্বর বুথের EVM খারাপ

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ