মালদায় ড্রাগন ফলের চাষ, বিকল্প ফলনে জোর দিচ্ছেন মালদার কৃষকরা

মালদার জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দফতর সূত্রে বলা হয়েছে, এই জেলার জমি ও পরিবেশ ড্রাগন ফল চাষের ক্ষেত্রে উপযুক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদার আমের সুখ্যাতি রয়েছে রাজ্য-দেশ তথা বিশ্বে। লিচু চাষেও জোর দিয়েছিল এই জেলা। এবার আরও একটি ফলের চাষে জোর দিয়েছেন মালদার চাষিরা। আমের বিকল্প হিসেবে তাঁরা বেছে নিয়েছেন এই ফল। আর লাভও হচ্ছে ভালই। দিন দিন এই চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। এই ফলের নাম ড্রাগন ফল (DRAGON FRUIT)। 

মালদার জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দফতর সূত্রে বলা হয়েছে, এই জেলার জমি ও পরিবেশ ড্রাগন ফল চাষের ক্ষেত্রে উপযুক্ত। এই ফলের খাদ্যগুণও ভাল। চোখ, হাঁটুর সমস্যা থেকে হার্ট অ্যাটাক বা ক্যান্সার থেকে মুক্ত রাখতে পারে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এই ফলে তা রয়েছে প্রচুর পরিমাণে। জানা গিয়েছে, খাদ্য প্রক্রিয়াকরণ দফতর থেকে এই ফল চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এলাকার চাষিদের। আরও জানা গিয়েছে, এই চাষ শুরু করতে হয় জুন মাস নাগাদ। তখন দফতরের পক্ষ থেকে বিতরণ করা হয় গাছের চারাও। গাছে ফলন শুরু হতে সময় লাগে এক বছর। আর কী ভাবে রোপণ করতে হয় চারা? জানা গিয়েছে, সিমেন্টের পিলার রেখে লাগাতে হয় গাছ। আর পিলারের ওপরে থাকে একটি টায়ার।

জানা গিয়েছে, কেও ১০ কাঠা জমি আবার কেও বা ৩-৪ বা ১০ বিঘা জমিতে চাষ করেন এই ফল। লাভও হয় বেশ ভালো। ফল বিকোয় ১৫০ থেকে ২০০ কেজি টাকা দরে। চাহিদা মালদা সহ রাজ্যের একাধিক জেলায়। চাষিরা জানিয়েছেন, এই কাজে জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দফতর তাঁদের পাশে আছে। আর তাতেই হয়েছে বিকল্প চাষের রমরমা।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার